শব্দে শব্দে কুরআন › সূরা আন-নাজম › আয়াত ৩১

সূরা আন-নাজম, আয়াত ৩১ (৫৩:৩১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৭

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ কাজ করে তাদেরকে তিনি দেন মন্দ ফল এবং যারা সৎ কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং আল্লাহ্‌রই যা কিছু আস্‌মানসমূহে রয়েছে এবং যা কিছু যমীনে রয়েছে; যাতে দুষ্কৃতকারীদেরকে তাদের কৃতকর্মের বদলা দেন এবং সৎকর্মপরায়ণদেরকে অত্যন্ত উত্তম প্রতিদান প্রদান করেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And to Allāh belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -

Saheeh International