শব্দে শব্দে কুরআন › সূরা আন-নাজম › আয়াত ৩২

সূরা আন-নাজম, আয়াত ৩২ (৫৩:৩২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৭

ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে, ছোট- খাট অপরাধ করলেও তোমার রবের ক্ষমা অপরিসীম; তিনি (আল্লাহ) তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রুণরূপে অবস্থান কর। অতএব তোমরা আত্মপ্রশংসা করনা, তিনিই সম্যক জানেন মুত্তাকী কে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

ওই সব লোক, যারা মহাপাপগুলো ও অশ্লীল কার্যকলাপ থেকে বেচে থাকে, কিন্তু এতটুকুই যে, পাপের নিকটে গিয়েছে ও বিরত হয়েছে, নিশ্চয় আপনার রবের ক্ষমা প্রশস্ত। তিনি তোমাদেরকে খুব ভালভাবে জানেন। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেনে এবং যখন তোমরা তোমাদের মায়ের গর্ভের মধ্যে ভ্রূণরূপে ছিলে। সুতরাং নিজেরা নিজেদেরকে পবিত্র পরিচ্ছন্ন বলো না; তিনি ভালভাবে জানেন যারা খোদাভীরু।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.

Saheeh International