শব্দে শব্দে কুরআন › সূরা আল-কামার › আয়াত ২৮
সূরা আল-কামার, আয়াত ২৮ (৫৪:২৮) - শব্দে শব্দে অর্থ
وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ ۖ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ
শব্দে শব্দে অর্থ
- وَنَبِّئْهُمْএবং তাদের জানিয়ে দাওAnd inform them
- أَنَّযেthat
- ٱلْمَآءَপানিthe water
- قِسْمَةٌۢপালা করে দেওয়া হলো (হয়েছে)(is) to be shared
- بَيْنَهُمْ ۖতাদের মাঝেbetween them
- كُلُّপ্রত্যেকেeach
- شِرْبٍۢপান করতেdrink
- مُّحْتَضَرٌۭউপস্থিত হবে (পালাক্রমে)attended
অনুবাদ
আর তুমি তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাযির হবে পালাক্রমে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাদেরকে সংবাদ দিয়ে দাও যে, পানি তাদের মধ্যে বন্টন করা হবে। প্রত্যেক অংশের উপর সে-ই উপস্থিত হবে, যার পালা আসবে।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn].
Saheeh International