শব্দে শব্দে কুরআন › সূরা আল-কামার › আয়াত ৩৭

সূরা আল-কামার, আয়াত ৩৭ (৫৪:৩৭) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩০

وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তারা লূতের নিকট হতে তার মেহমানদেরকে দাবী করল, তখন আমি তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং বললামঃ আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তারা তার নিকট তার মেহমানদেরকে ফুসলাতে চাইলো, তখন আমি তাদের চোখগুলোকে নিশ্চিহ্ন করে দিলাম। বললাম ‘আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণী’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning."

Saheeh International