শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাদীদ › আয়াত ১৩

সূরা আল-হাদীদ, আয়াত ১৩ (৫৭:১৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৯

يَوْمَ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلْمُنَـٰفِقَـٰتُ لِلَّذِينَ ءَامَنُوا۟ ٱنظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ قِيلَ ٱرْجِعُوا۟ وَرَآءَكُمْ فَٱلْتَمِسُوا۟ نُورًا فَضُرِبَ بَيْنَهُم بِسُورٍ لَّهُۥ بَابٌۢ بَاطِنُهُۥ فِيهِ ٱلرَّحْمَةُ وَظَـٰهِرُهُۥ مِن قِبَلِهِ ٱلْعَذَابُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সেদিন মুনাফিক নর ও নারী মু’মিনদের বলবেঃ তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। বলা হবেঃ তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান কর। অতঃপর উভয়ের মাঝে স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরযা থাকবে, ওর অভ্যন্তরে থাকবে রাহমাত এবং বহির্ভাগে থাকবে শাস্তি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মুমিনদেরকে বলবেঃ তোমরা আমাদের জন্যে অপেক্ষা কর, আমরাও কিছু আলো নিব তোমাদের জ্যোতি থেকে। বলা হবেঃ তোমরা পিছনে ফিরে যাও ও আলোর খোঁজ কর। অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচীর, যার একটি দরজা হবে। তার অভ্যন্তরে থাকবে রহমত এবং বাইরে থাকবে আযাব।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যেদিন মুনাফিক্ব পুরুষ ও মুনাফিক্ব নারীরা মুসলমানদেরকে বলবে, ‘আমাদের দিকে একবার তাকাও! যাতে আমরা তোমাদের নূর থেকে কিছু অংশ নিই’। তাদেরকে বলা হবে, ‘তোমাদের পেছনের দিকে ফিরে যাও, সেখানে আলো অন্বেষণ করো’। তারা ফিরে যাবে। তখনই তাদের মধ্যখানে একটা প্রাচীর খাড়া করে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে এবং সেটা ভিতরের দিকে রহমত এবং সেটার বাইরের দিকে শাস্তি।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

On the [same] Day the hypocrite men and hypocrite women will say to those who believed, "Wait for us that we may acquire some of your light." It will be said, "Go back behind you and seek light." And a wall will be placed between them with a door, its interior containing mercy, but on the outside of it is torment.

Saheeh International