শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাদীদ › আয়াত ১৪

সূরা আল-হাদীদ, আয়াত ১৪ (৫৭:১৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৯

يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ ۖ قَالُوا۟ بَلَىٰ وَلَـٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

মুনাফিকরা মু’মিনদেরকে ডেকে জিজ্ঞেস করবেঃ আমরা কি তোমাদের সঙ্গে ছিলামনা? তারা বলবেঃ হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ; তোমরা প্রতীক্ষা করেছিলে, সন্দেহ পোষণ করেছিলে এবং অলীক আকাংখা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছিল আল্লাহর হুকুম আসা পর্যন্ত, আর মহা প্রতারক তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সম্পর্কে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা মুমিনদেরকে ডেকে বলবেঃ আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবেঃ হঁ্যা কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। প্রতীক্ষা করেছ, সন্দেহ পোষণ করেছ এবং অলীক আশার পেছনে বিভ্রান্ত হয়েছ, অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে। এই সবই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

মুনাফিক্বগণ মুসলমানদেরকে ডেকে বলবে, ‘আমরা কি তোমাদের সাথে ছিলাম না?’ তারা বলবে, ‘কেন নয়! (হাঁ,) কিন্তু তোমরা তো নিজেদের আত্নাগুলোকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছো এবং মুসলমানদের অনিষ্টের দিকে তাকিয়ে থাকতে এবং সন্দেহ করতে; আর মিথ্যা লিপ্সা তোমাদেরকে ধোকা দিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ্‌র আদেশ এসে পড়েছে। এবং তোমাদেরকে আল্লাহ্‌র নির্দেশ সম্বন্ধে ওই বড় প্রতাঁরক প্রতারিত করে রেখেছে’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

They [i.e., the hypocrites] will call to them [i.e., the believers], "Were we not with you?" They will say, "Yes, but you afflicted yourselves and awaited [misfortune for us] and doubted, and wishful thinking deluded you until there came the command of Allāh. And the Deceiver [i.e., Satan] deceived you concerning Allāh.

Saheeh International