শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাদীদ › আয়াত ২৭
সূরা আল-হাদীদ, আয়াত ২৭ (৫৭:২৭) - শব্দে শব্দে অর্থ
ثُمَّ قَفَّيْنَا عَلَىٰٓ ءَاثَـٰرِهِم بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيسَى ٱبْنِ مَرْيَمَ وَءَاتَيْنَـٰهُ ٱلْإِنجِيلَ وَجَعَلْنَا فِى قُلُوبِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ رَأْفَةً وَرَحْمَةً وَرَهْبَانِيَّةً ٱبْتَدَعُوهَا مَا كَتَبْنَـٰهَا عَلَيْهِمْ إِلَّا ٱبْتِغَآءَ رِضْوَٰنِ ٱللَّهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۖ فَـَٔاتَيْنَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنْهُمْ أَجْرَهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَـٰسِقُونَ
শব্দে শব্দে অর্থ
- ثُمَّএরপরThen
- قَفَّيْنَاআমরা অনুগামী করেছিWe sent
- عَلَىٰٓউপরon
- ءَاثَـٰرِهِمতাদের পদচিহ্নেরtheir footsteps
- بِرُسُلِنَاআমাদের রাসূলদেরকেOur Messengers
- وَقَفَّيْنَاএবং আমরা এরপর অনুগামী করেছিand We followed
- بِعِيسَىঈসাকেwith Isa
- ٱبْنِপুত্রson
- مَرْيَمَমারইয়ামের(of) Maryam
- وَءَاتَيْنَـٰهُএবং আমরা তাকে দিয়েছিand We gave him
- ٱلْإِنجِيلَইনজিলthe Injeel
- وَجَعَلْنَاএবং আমরা দিয়েছিলামAnd We placed
- فِىমধ্যেin
- قُلُوبِঅন্তরসমূহের(the) hearts
- ٱلَّذِينَ(তাদের) যারা(of) those who
- ٱتَّبَعُوهُতা্র অনুসরণ করেছেfollowed him
- رَأْفَةًۭকরুণাcompassion
- وَرَحْمَةًۭও দয়াand mercy
- وَرَهْبَانِيَّةًআর বৈরাগ্যবাদ/ সন্ন্যাসবাদBut monasticism
- ٱبْتَدَعُوهَاতা তারা উদ্ভাবন করেছিলthey innovated
- مَاনাnot
- كَتَبْنَـٰهَاতার আমরা বিধান দিয়েছিWe prescribed it
- عَلَيْهِمْতাদের উপরfor them
- إِلَّاকিন্তুonly
- ٱبْتِغَآءَ(তারা করেছিল) সন্ধানেseeking
- رِضْوَٰنِসন্তুষ্টির(the) pleasure
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- فَمَاকিন্তু নাbut not
- رَعَوْهَاতা পালন করেছিলthey observed it
- حَقَّযথাযথ ভাবে(with) right
- رِعَايَتِهَا ۖতা পালন করা (উচিৎ যেমন)observance
- فَـَٔاتَيْنَاঅতঃপর আমরা দিয়েছিলামSo We gave
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- ءَامَنُوا۟ঈমান এনেছিলbelieved
- مِنْهُمْতাদের মধ্য হতেamong them
- أَجْرَهُمْ ۖতাদের পুরস্কারtheir reward
- وَكَثِيرٌۭএবং অধিকাংশbut most
- مِّنْهُمْতাদের মধ্যকারof them
- فَـٰسِقُونَসত্যত্যাগী (ফাসেক)(are) defiantly disobediently
অনুবাদ
অতঃপর আমি তাদের অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারইয়াম-পুত্র ঈসাকে, আর তাকে দিয়েছিলাম ঈঞ্জীল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম করুণা ও দয়া; কিন্তু দরবেশী জীবনতো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করেছিল; আমি তাদেরকে এর বিধান দিইনি; অথচ এটাও তারা যথাযথভাবে পালন করেনি। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি করেছিলাম পুরস্কৃত এবং তাদের অধিকাংশই সত্যত্যাগী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর আমি তাদের পশ্চাতে প্রেরণ করেছি আমার রসূলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনয় ঈসাকে ও তাকে দিয়েছি ইঞ্জিল। আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া। আর বৈরাগ্য, সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে; আমি এটা তাদের উপর ফরজ করিনি; কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে এটা অবলম্বন করেছে। অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি। তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল, আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি। আর তাদের অধিকাংশই পাপাচারী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতপর আমি তাদের পেছনে ও পথের উপর স্বীয় অন্যান্য রসূলকে প্রেরণ করেছি এবং তাদের পেছনে মরিয়ম-তনয় ঈসাকে প্রেরণ করেছি এবং তাকে ইন্জীল দান করেছি; আর তাঁর অনুসারীদের অন্তরে নম্রতা ও দয়া রেখেছি। এবং বৈরাগী হওয়া- এ বিষয়টা তো তারা ধর্মের মধ্যে নিজেদের নিকট থেকে আবিষ্কার করেছে, আমি তাদের উপর বিধিবদ্ধ করি না; হাঁ এ ‘নব আবিষ্কার’ () তারা আল্লাহ্র সন্তুষ্টি চাওয়ার জন্য করেছিলো, অতঃপর সেটাও পালন করা কর্তব্য ছিলো। সুতরাং তাদের মধ্যেকার ঈমানদারদেকে আমি তাদের পুরস্কার দান করেছি। এবং তাদের মধ্যে অনেকেই ফাসিক্ব।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Then We sent following their footsteps [i.e., traditions] Our messengers and followed [them] with Jesus, the son of Mary, and gave him the Gospel. And We placed in the hearts of those who followed him compassion and mercy and monasticism, which they innovated; We did not prescribe it for them except [that they did so] seeking the approval of Allāh. But they did not observe it with due observance. So We gave the ones who believed among them their reward, but many of them are defiantly disobedient.
Saheeh International