শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাদীদ › আয়াত ২৮

সূরা আল-হাদীদ, আয়াত ২৮ (৫৭:২৮) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৪১

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ ٱللَّهَ وَءَامِنُوا۟ بِرَسُولِهِۦ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِن رَّحْمَتِهِۦ وَيَجْعَل لَّكُمْ نُورًا تَمْشُونَ بِهِۦ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর এবং তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি তাঁর অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো, যার সাহায্যে তোমরা চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর। তিনি নিজে অনুগ্রহের দ্বিগুণ অংশ তোমাদেরকে দিবেন, তোমাদেরকে দিবেন জ্যোতি, যার সাহায্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! আল্লাহ্‌কে ভয় করো এবং তাঁর রসূলের প্রতি ঈমান আনো। তিনি আপন করুণায় দু’টি অংশ তোমাদেরকে দান করবেন। এবং তোমাদের জন্য জ্যোতি সৃষ্টি করবেন যার মধ্যে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করে দেবন। আর আল্লাহ্‌ ক্ষমাশীল, দয়ালু;

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O you who have believed, fear Allāh and believe in His Messenger; He will [then] give you a double portion of His mercy and make for you a light by which you will walk and forgive you; and Allāh is Forgiving and Merciful.

Saheeh International