শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাদীদ › আয়াত ৪

সূরা আল-হাদীদ, আয়াত ৪ (৫৭:৪) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৭ · পৃষ্ঠা ৫৩৮

هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তিনিই ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তিনি নভোমন্ডল ও ভূ-মন্ডল সৃষ্টি করেছেন ছয়দিনে, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তিনিই, যিনি আস্‌মানগুলো ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর আরশের উপর ‘ইস্তিওয়া’ () ফরমায়েছেন (সমাসীন হয়েছেন) যেমনই তাঁর জন্য শোভা পায়। তিনি জানেন যা যমীনের ভিতরে প্রবেশ করে এবং যা তা থেকে বহির্গত হয়; আর যা আস্‌মান থেকে অবতীর্ণ হয় এবং যা তাতে আরোহণ করে। আর তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেন। এবং আল্লাহ্‌ তোমাদের কর্ম দেখছেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

It is He who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He knows what penetrates into the earth and what emerges from it and what descends from the heaven and what ascends therein; and He is with you wherever you are. And Allāh, of what you do, is Seeing.

Saheeh International