শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুজাদালাহ › আয়াত ১৩

সূরা আল-মুজাদালাহ, আয়াত ১৩ (৫৮:১৩) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৪৪

ءَأَشْفَقْتُمْ أَن تُقَدِّمُوا۟ بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ صَدَقَـٰتٍ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا۟ وَتَابَ ٱللَّهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُوا۟ ٱللَّهَ وَرَسُولَهُۥ ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমরা কি চুপে চুপে কথা বলার পূর্বে সাদাকাহ প্রদান কষ্টকর মনে কর? যখন তোমরা সাদাকাহ দিতে পারলেনা, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত প্রতিষ্ঠিত কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর। তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তোমরা কি কানকথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভীত হয়ে গেলে? অতঃপর তোমরা যখন সদকা দিতে পারলে না এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলেন তখন তোমরা নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং আল্লাহ ও রসূলের আনুগত্য কর। আল্লাহ খবর রাখেন তোমরা যা কর।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

তোমরা কি এতে ভয় পেয়েছো যে, তোমরা স্বীয় আবেদনের পূর্বে কিছু সাদক্বাহ দেবে? অতঃপর যখন তোমরা এটা করো নি এবং আল্লাহ্‌ স্বীয়করুণা সহকারে তোমাদের প্রতি প্রত্যাবর্তন করেছেন; সুতরাং নামায ক্বায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ্‌ ও তাঁর রসূলের অনুগত থাকো। আর আল্লাহ্‌ তোমাদের কর্মগুলো সম্পর্কে জানেন।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Have you feared to present before your consultation charities? Then when you do not and Allāh has forgiven you, then [at least] establish prayer and give zakāh and obey Allāh and His Messenger. And Allāh is Aware of what you do.

Saheeh International