শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুজাদালাহ › আয়াত ২
সূরা আল-মুজাদালাহ, আয়াত ২ (৫৮:২) - শব্দে শব্দে অর্থ
ٱلَّذِينَ يُظَـٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَـٰتِهِمْ ۖ إِنْ أُمَّهَـٰتُهُمْ إِلَّا ٱلَّـٰٓـِٔى وَلَدْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ ٱلْقَوْلِ وَزُورًا ۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ
শব্দে শব্দে অর্থ
- ٱلَّذِينَযারাThose who
- يُظَـٰهِرُونَযিহার করেpronounce zihar
- مِنكُمতোমাদের মধ্য থেকেamong you
- مِّنসাথে[from]
- نِّسَآئِهِمতাদের স্ত্রীদের(to) their wives
- مَّاনাnot
- هُنَّতারাthey
- أُمَّهَـٰتِهِمْ ۖতাদের মা (হয়ে যায়)(are) their mothers
- إِنْনয় (অন্যরা)Not
- أُمَّهَـٰتُهُمْতাদের মা(are) their mothers
- إِلَّاএছাড়াexcept
- ٱلَّـٰٓـِٔىযারাthose who
- وَلَدْنَهُمْ ۚতাদের জন্ম দিয়েছেgave them birth
- وَإِنَّهُمْএবং তারা নিশ্চয়ইAnd indeed, they
- لَيَقُولُونَবলে অবশ্যইsurely say
- مُنكَرًۭاঅসঙ্গতan evil
- مِّنَথেকে[of]
- ٱلْقَوْلِকথা[the] word
- وَزُورًۭا ۚও মিথ্যাand a lie
- وَإِنَّএবং নিশ্চয়ইBut indeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- لَعَفُوٌّঅবশ্যই মার্জনাকারী(is) surely, Oft-Pardoning
- غَفُورٌۭক্ষমাশীলOft-Forgiving
অনুবাদ
তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে তারা জেনে রাখুক যে, তাদের স্ত্রীরা তাদের মা নয়; যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা; তারাতো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে; নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীগণকে মাতা বলে ফেলে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা কেবল তারাই, যারা তাদেরকে জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ওই সব লোক, যারা তোমাদের মধ্যে নিজ স্ত্রীদেরকে নিজ মায়ের স্থলে বলে বসে; তারা তাদের মা নয়। তাদের মায়েরা তো হচ্ছে তারাই, যাদের থেকে তারা জন্মলাভ করেছে। এবং নিঃসন্দেহে, তারা মন্দ ও নিরেট মিথ্যা কথা বলছে। এবং নিশ্চয় আল্লাহ্ অবশ্য পাপ মোচনকারী, ক্ষমাশীল।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Those who pronounce ẓihār among you [to separate] from their wives - they are not [consequently] their mothers. Their mothers are none but those who gave birth to them. And indeed, they are saying an objectionable statement and a falsehood. But indeed, Allāh is Pardoning and Forgiving.
Saheeh International