শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুজাদালাহ › আয়াত ৮
সূরা আল-মুজাদালাহ, আয়াত ৮ (৫৮:৮) - শব্দে শব্দে অর্থ
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُوا۟ عَنِ ٱلنَّجْوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا۟ عَنْهُ وَيَتَنَـٰجَوْنَ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَإِذَا جَآءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِىٓ أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُ ۚ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا ۖ فَبِئْسَ ٱلْمَصِيرُ
শব্দে শব্দে অর্থ
- أَلَمْনি কিDo not
- تَرَতুমি দেখyou see
- إِلَىদিকে[to]
- ٱلَّذِينَ(তাদেরকে) যাদেরthose who
- نُهُوا۟নিষেধ করা হয়েছিলwere forbidden
- عَنِহতেfrom
- ٱلنَّجْوَىٰগোপন পরামর্শsecret counsels
- ثُمَّএরপরthen
- يَعُودُونَতারা পুনরাবৃত্তি করেthey return
- لِمَاঐ বিষয়ে যাto what
- نُهُوا۟নিষেধ করা হয়েছিলthey were forbidden
- عَنْهُতা হতেfrom [it]
- وَيَتَنَـٰجَوْنَও পরস্পর গোপন পরামর্শ করেand they hold secret counsels
- بِٱلْإِثْمِপাপেরfor sin
- وَٱلْعُدْوَٰنِও বাড়াবাড়িরand aggression
- وَمَعْصِيَتِএবং অবাধ্যতার (জন্যে)and disobedience
- ٱلرَّسُولِরাসূলের(to) the Messenger
- وَإِذَاএবং যখনAnd when
- جَآءُوكَতারা তোমার কাছে আসেthey come to you
- حَيَّوْكَতোমাকে অভিবাদন করেthey greet you
- بِمَاএমন ভাবেwith what
- لَمْনিnot
- يُحَيِّكَতোমাকে অভিবাদন করেgreets you
- بِهِযেভাবেtherewith
- ٱللَّهُআল্লাহ্Allah
- وَيَقُولُونَএবং তারা বলেand they say
- فِىٓমধ্যেamong
- أَنفُسِهِمْতাদের নিজেদের (মনের)themselves
- لَوْلَاনা কেনWhy (does) not
- يُعَذِّبُنَاআমাদেরকে শাস্তি দেনAllah punish us
- ٱللَّهُআল্লাহ্Allah punish us
- بِمَاএকারনে যাfor what
- نَقُولُ ۚবলি আমরাwe say
- حَسْبُهُمْতাদের জন্যে যথেষ্টSufficient (for) them
- جَهَنَّمُজাহান্নাম(is) Hell
- يَصْلَوْنَهَا ۖতাতে তারা প্রবেশ করবেthey will burn in it
- فَبِئْسَঅতি নিকৃষ্ট তাand worst is
- ٱلْمَصِيرُআবাসস্থল (হিসেবে)the destination
অনুবাদ
তুমি কি তাদেরকে লক্ষ্য করনা, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল; অতঃপর তারা যা নিষিদ্ধ তারই পুনরাবৃত্তি করে এবং পাপাচরণ, সীমা লংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কানাকানি করে। তারা যখন তোমার নিকট আসে তখন তারা তোমাকে এমন কথা দ্বারা অভিবাদন করে যদ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। তারা মনে মনে বলেঃ আমরা যা বলি উহার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেননা কেন? জাহান্নামই তাদের উপযুক্ত শাস্তি, সেখানে তারা প্রবেশ করবে, কত নিকৃষ্ট সেই আবাস!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি কি ভেবে দেখেননি, যাদেরকে কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল অতঃপর তারা নিষিদ্ধ কাজেরই পুনরাবৃত্তি করে এবং পাপাচার, সীমালংঘন এবং রসূলের অবাধ্যতার বিষয়েই কানাঘুষা করে। তারা যখন আপনার কাছে আসে, তখন আপনাকে এমন ভাষায় সালাম করে, যদ্দ্বারা আল্লাহ আপনাকে সালাম করেননি। তারা মনে মনে বলেঃ আমরা যা বলি, তজ্জন্যে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের জন্যে যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। কতই না নিকৃষ্ট সেই জায়গা।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি কি তাদেরকে দেখেন নি, যাদেরকে মন্দ পরামর্শ করতে নিষেধ করা হয়েছিলো, অতঃপর তা-ই করে, যা করতে নিষেধ করা হয়েছিলো এবং পরস্পরের মধ্যে পাপ ও সীমালঙ্ঘন এবং রসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে পরামর্শ করে। আর যখন আপনার সম্মুখে উপস্থিত হয় তখন এমন বাক্য দ্বারা আপনাকে অভিবাদন জানায়, যেসব শব্দ আল্লাহ্ আপনার সম্মানের ক্ষেত্রে বলেন নি আর তাদের মনে মনে বলে, ‘আমাদেরকে আল্লাহ্ কেন শাস্তি প্রদান করেন না আমাদের এ কথা বলার উপর?’ তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। তারা তাতে বিধ্বস্ত হবে। সুতরাং কতই মন্দ পরিণতি।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Have you not considered those who were forbidden from private conversation [i.e., ridicule and conspiracy] and then return to that which they were forbidden and converse among themselves about sin and aggression and disobedience to the Messenger? And when they come to you, they greet you with that [word] by which Allāh does not greet you and say among themselves, "Why does Allāh not punish us for what we say?" Sufficient for them is Hell, which they will [enter to] burn, and wretched is the destination.
Saheeh International