শব্দে শব্দে কুরআন › সূরা আল-মুজাদালাহ › আয়াত ৯

সূরা আল-মুজাদালাহ, আয়াত ৯ (৫৮:৯) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৪৩

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَنَـٰجَيْتُمْ فَلَا تَتَنَـٰجَوْا۟ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَـٰجَوْا۟ بِٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ ۖ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

হে মু’মিনগণ! তোমরা যখন গোপন পরামর্শ কর, সেই পরামর্শ যেন পাপাচরণ, সীমা লংঘন ও রাসূলের বিরুদ্ধাচরণ সম্পর্কে না হয়। কল্যাণকর কাজ ও তাকওয়া অবলম্বনের পরামর্শ কর এবং ভয় কর আল্লাহকে যাঁর নিকট তোমরা সমবেত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

মুমিনগণ, তোমরা যখন কানাকানি কর, তখন পাপাচার, সীমালংঘন ও রসূলের অবাধ্যতার বিষয়ে কানাকানি করো না বরং অনুগ্রহ ও খোদাভীতির ব্যাপারে কানাকানি করো। আল্লাহকে ভয় কর, যাঁর কাছে তোমরা একত্রিত হবে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

হে ঈমানদারগণ! তোমরা যখন পরস্পর পরামর্শ করো তখন পাপ, সীমালঙ্ঘন ও রসূলের বিরুদ্ধাচরণের পরমার্শ করো না আর সৎকাজ ও খোদাভীরুতার পরামর্শ করো। এবং আল্লাহ্‌কে ভয় করো, যার প্রতি উত্থিত হবে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

O you who have believed, when you converse privately, do not converse about sin and aggression and disobedience to the Messenger but converse about righteousness and piety. And fear Allāh, to whom you will be gathered.

Saheeh International