শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাশর › আয়াত ১০
সূরা আল-হাশর, আয়াত ১০ (৫৯:১০) - শব্দে শব্দে অর্থ
وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَـٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَٱلَّذِينَএবং যারাAnd those who
- جَآءُوএসেছেcame
- مِنۢমধ্য হতেfrom
- بَعْدِهِمْতাদের পরেafter them
- يَقُولُونَতারা বলেthey say
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- ٱغْفِرْক্ষমা করforgive
- لَنَاআমাদেরus
- وَلِإِخْوَٰنِنَاও আমাদের ভাই দেরকেand our brothers
- ٱلَّذِينَযারাwho
- سَبَقُونَاআমাদের অগ্রণী হয়েছেpreceded us
- بِٱلْإِيمَـٰنِইমানের ক্ষেত্রেin faith
- وَلَاএবং নাand (do) not
- تَجْعَلْরেখোput
- فِىমধ্যেin
- قُلُوبِنَاআমদের অন্তর গুলোরour hearts
- غِلًّۭاহিংসা বিদ্বেষany rancor
- لِّلَّذِينَযারাা (তাদের) জন্যtowards those who
- ءَامَنُوا۟ইমান এনেছেbelieved
- رَبَّنَآহে আমাাদের রবOur Lord
- إِنَّكَতুমি নিশ্চয়indeed You
- رَءُوفٌۭদয়ালু(are) Full of Kindness
- رَّحِيمٌমেহেরবানMost Merciful
অনুবাদ
যারা তাদের পরে এসেছে তারা বলেঃ হে আমাদের রাব্ব! আমাদেরকে এবং ঈমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং মু’মিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা-বিদ্বেষ রাখবেননা। হে আমাদের রাব্ব! আপনিতো দয়ার্দ্র, পরম দয়ালু।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর এই সম্পদ তাদের জন্যে, যারা তাদের পরে আগমন করেছে। তারা বলেঃ হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এবং ঈমানে আগ্রহী আমাদের ভ্রাতাগণকে ক্ষমা কর এবং ঈমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না। হে আমাদের পালনকর্তা, আপনি দয়ালু, পরম করুণাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ওই সব লোক, যারা তাদের পরে এসেছে তারা আরয করে, ‘হে আমাদের রব! আমাদের ভাইদেরকেও, যারা আমাদের পূর্বে ঈমান এনেছে আর আমাদের অন্তরে ঈমানদারদের দিক থেকে হিংসা-বিদ্বেষ রেখো না! হে আমাদের রব! নিশ্চয় তুমিই অতি দয়ার্দ্র, দয়াময়।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [there is a share for] those who come after them, saying, "Our Lord, forgive us and our brothers who preceded us in faith and put not in our hearts [any] resentment toward those who have believed. Our Lord, indeed You are Kind and Merciful."
Saheeh International
এই আয়াতে আছে কুরআনের দোয়া: মুমিন ভাইদের ক্ষমা ও অন্তরের বিদ্বেষ দূর