শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাশর › আয়াত ১২

সূরা আল-হাশর, আয়াত ১২ (৫৯:১২) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৪৭

لَئِنْ أُخْرِجُوا۟ لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِن قُوتِلُوا۟ لَا يَنصُرُونَهُمْ وَلَئِن نَّصَرُوهُمْ لَيُوَلُّنَّ ٱلْأَدْبَـٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

বস্তুতঃ তারা বহিস্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবেনা এবং তারা আক্রান্ত হলে তারা তাদেরকে সাহায্য করবেনা এবং তারা সাহায্য করতে এলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা কোন সাহায্যই পাবেনা।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি তারা বহিস্কৃত হয়, তবে মুনাফিকরা তাদের সাথে দেশত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয়, তবে তারা তাদেরকে সাহায্য করবে না। যদি তাদেরকে সাহায্য করে, তবে অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করে পলায়ন করবে। এরপর কাফেররা কোন সাহায্য পাবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

যদি তারা নির্বাসিত হয় তবে এরা তাদের সাথে বের হবে না এবং তাদের সাথে যুদ্ধ বাধলে, তবে এরা তাদের সাহায্য করবে না, যদি তাদের সাহায্যও করতে আসে, তবে অবশ্য পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। অতঃপর সাহায্য পাবে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

If they are expelled, they will not leave with them, and if they are fought, they will not aid them. And [even] if they should aid them, they will surely turn their backs; then [thereafter] they will not be aided.

Saheeh International