শব্দে শব্দে কুরআন › সূরা আল-হাশর › আয়াত ১৬

সূরা আল-হাশর, আয়াত ১৬ (৫৯:১৬) - শব্দে শব্দে অর্থ

মাদানী সূরা · পারা ২৮ · পৃষ্ঠা ৫৪৭

كَمَثَلِ ٱلشَّيْطَـٰنِ إِذْ قَالَ لِلْإِنسَـٰنِ ٱكْفُرْ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّى بَرِىٓءٌ مِّنكَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَـٰلَمِينَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের তুলনা হচ্ছে শাইতান, যখন সে মানুষকে বলে, কুফরী কর। অতঃপর যখন সে কুফরী করে তখন শাইতান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই, আমি জগতসমূহের রাব্ব আল্লাহকে ভয় করি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা শয়তানের মত, যে মানুষকে কাফের হতে বলে। অতঃপর যখন সে কাফের হয়, তখন শয়তান বলেঃ তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি বিশ্বপালনকর্তা আল্লাহ তা’আলাকে ভয় করি।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

শয়তানের দৃষ্টান্ত; যখন সে মানুষকে বললো,, ‘কুফর করো!’ অতঃপর যখন সে কুফর করে ফেলেছে, তখন বললো, ‘আমি তোমাদের নিকট থেকে পৃথক। আমি আল্লাহ্‌কে ভয় করি, যিনি সমগ্র বিশ্বের রব’।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

[The hypocrites are] like the example of Satan when he says to man, "Disbelieve." But when he disbelieves, he says, "Indeed, I am disassociated from you. Indeed, I fear Allāh, Lord of the worlds."

Saheeh International