শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১০

সূরা আল-আন'আম, আয়াত ১০ (৬:১০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৯

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তোমার পূর্বে যে সব নাবী রাসূল এসেছিল, তাদের সাথেও ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, ফলতঃ এই সব ব্যঙ্গ বিদ্রুপের পরিণাম ফল বিদ্রুপকারীদেরকেই পরিবেষ্টন করে ফেলেছিল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

নিশ্চয়ই আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছে। অতঃপর যারা তাঁদের সাথে উপহাস করেছিল, তাদেরকে ঐ শাস্তি বেষ্টন করে নিল, যা নিয়ে তারা উপহাস করত।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং নিশ্চয়, হে মাহবূব! আপনার পূর্বে রসূলগণের সাথেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে । সুতরাং ঐ সব লোক, যারা তাদের ঠাট্টা-বিদ্রূপ করতো, তাদের ঠাট্টা-বিদ্রূপ তাদেরকেই পেয়ে বসেছে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And already were messengers ridiculed before you, but those who mocked them were enveloped by that which they used to ridicule.

Saheeh International