শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৯

সূরা আল-আন'আম, আয়াত ৯ (৬:৯) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১২৯

وَلَوْ جَعَلْنَـٰهُ مَلَكًا لَّجَعَلْنَـٰهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِم مَّا يَلْبِسُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর যদি কোন মালাককেও/ফেরেশতাকেও রাসূল করে পাঠাতাম তাহলে তাকে মানুষ রূপেই পাঠাতাম; এতেও তারা ঐ সন্দেহই করত, যে সন্দেহ ও প্রশ্ন এখন তারা করছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যদি আমি কোন ফেরেশতাকে রসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হত। এতেও ঐ সন্দেহই করত, যা এখন করছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যদি আমি নবীকে ফিরিশ্‌তা করতাম তবুও তাকে পুরুষই করতাম এবং তাদের উপর ঐ সন্দেহ রাখ্‌তাম, যার মধ্যে তারা এখন পতিত হয়েছে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if We had made him [i.e., the messenger] an angel, We would have made him [appear as] a man, and We would have covered them with that in which they cover themselves [i.e., confusion and doubt].

Saheeh International