শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১০০

সূরা আল-আন'আম, আয়াত ১০০ (৬:১০০) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৪০

وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ ٱلْجِنَّ وَخَلَقَهُمْ ۖ وَخَرَقُوا۟ لَهُۥ بَنِينَ وَبَنَـٰتٍۭ بِغَيْرِ عِلْمٍ ۚ سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يَصِفُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর এই (অজ্ঞ) লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছে, অথচ আল্লাহই ঐগুলিকে সৃষ্টি করেছেন, আর না জেনে না বুঝে তারা তাঁর জন্য পুত্র কন্যা রচনা করে; তিনি মহিমান্বিত (পবিত্র), এদের আরোপিত বিশেষণগুলি হতে বহু উর্ধ্বে তিনি।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে; অথচ তাদেরকে তিনিই সৃস্টি করেছেন। তারা অজ্ঞতাবশতঃ আল্লাহর জন্যে পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও সমুন্নত, তাদের বর্ননা থেকে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং তারা আল্লাহ্‌র শরীক স্থির করেছে জিন্‌দেরকে, অথচ তিনিই তাদেরকে সৃষ্টি করেছেন এবং তার জন্য পুত্র ও কন্যা সন্তান গড়ে নিয়েছে মূর্খতাবশতঃ তিনি পবিত্র ও ঐ সব কথাবার্তার ঊর্ধ্বে, যেগুলো তারা বলে থাকে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

But they have attributed to Allāh partners - the jinn, while He has created them - and have fabricated for Him sons and daughters without knowledge. Exalted is He and high above what they describe.

Saheeh International