শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১০৮
সূরা আল-আন'আম, আয়াত ১০৮ (৬:১০৮) - শব্দে শব্দে অর্থ
وَلَا تَسُبُّوا۟ ٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَسُبُّوا۟ ٱللَّهَ عَدْوًۢا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
শব্দে শব্দে অর্থ
- وَلَاএবং নাAnd (do) not
- تَسُبُّوا۟তোমরা গালি দিওinsult
- ٱلَّذِينَযাদেরকেthose whom
- يَدْعُونَতারা ডাকেthey invoke
- مِنদিয়েfrom
- دُونِবাদother than
- ٱللَّهِআল্লাহ্কেAllah
- فَيَسُبُّوا۟তবে তারা গালি দিবেlest they insult
- ٱللَّهَআল্লাহ্কেAllah
- عَدْوًۢاসীমালঙ্ঘন করে(in) enmity
- بِغَيْرِছাড়াwithout
- عِلْمٍۢ ۗকোনো জ্ঞান (মূর্খতাবশতঃ)knowledge
- كَذَٰلِكَএভাবেThus
- زَيَّنَّاসুশোভিত করেছি আমরাWe have made fair-seeming
- لِكُلِّজন্যে প্রত্যেকto every
- أُمَّةٍসম্প্রদায়েরcommunity
- عَمَلَهُمْকাজকে তাদেরtheir deed
- ثُمَّএরপরThen
- إِلَىٰদিকেto
- رَبِّهِمরবের তাদেরtheir Lord
- مَّرْجِعُهُمْপ্রত্যাবর্তন তাদের (হবে)(is) their return
- فَيُنَبِّئُهُمঅতঃপর তাদের জানিয়ে দিবেনthen He will inform them
- بِمَاসে সম্বন্ধে যাabout what
- كَانُوا۟তারা ছিলোthey used to
- يَعْمَلُونَতারা কাজ করতেdo
অনুবাদ
এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদাত (পূজা-অর্চনা) করে তোমরা তাদেরকে গালাগালি করনা, তাহলে তারা অজ্ঞতা বশতঃ বৈরীভাবে আল্লাহকেই গালাগালি দিতে শুরু করবে। আমিতো এ রূপেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য তাদের ‘আমলকে চাকচিক্যময় করে দিয়েছি। শেষ পর্যন্ত তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে, তখন তারা কি কি কাজ করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দিবেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তোমরা তাদেরকে মন্দ বলো না, যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশতঃ আল্লাহকে মন্দ বলবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ কর্ম সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তোমরা ঐ সবকে গালি দিও না, যে গুলোর তারা আল্লাহ্ ব্যতীত পূজা করছে; কেননা, তারা আল্লাহ্র শানে বেয়াদবী করবে সীমালঙ্ঘন ও মূর্খতাবশতঃ । এভাবে প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে আমি তাদের কার্যকলাপকে সুশোভন করেছি; অতঃপর, তাদের প্রতিপালকের নিকট তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে; এবং তিনি তাদেরকে বলে দেবেন যা তারা করতো ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And do not insult those they invoke other than Allāh, lest they insult Allāh in enmity without knowledge. Thus We have made pleasing to every community their deeds. Then to their Lord is their return, and He will inform them about what they used to do.
Saheeh International