শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১১২

সূরা আল-আন'আম, আয়াত ১১২ (৬:১১২) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৪২

وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَـٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًا ۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُ ۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

আর এমনিভাবেই আমি প্রত্যেক নাবীর জন্য বহু শাইতানকে শত্রুরূপে সৃষ্টি করেছি; তাদের কতক মানুষ শাইতানের মধ্য হতে এবং কতক জিন শাইতানের মধ্য হতে হয়ে থাকে, এরা একে অন্যকে কতকগুলি মনোমুগ্ধকর ধোকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে। তোমার রবের ইচ্ছা হলে, তারা এমন কাজ করতে পারতনা। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলিকে বর্জন করে চলবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্যে শত্রু করেছি শয়তান, মানব ও জিনকে। তারা ধোঁকা দেয়ার জন্যে একে অপরকে কারুকার্যখচিত কথাবার্তা শিক্ষা দেয়। যদি আপনার পালনকর্তা চাইতেন, তবে তারা এ কাজ করত না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং এরূপে, আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানবকুল ও জিন্‌দের মধ্যেকার শয়তানকে, তাদের মধ্যে একে অপরকে প্রতারনার উদ্দেশ্যে বানোয়াট কথাবার্তার প্ররোচিত করে আর আপনার প্রতিপালক ইচ্ছা করলে তারা এমন করতো না । সুতরাং তাদেরকে তাদের মিথ্যা রচনার উপর ছেড়ে দিন ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And thus We have made for every prophet an enemy - devils from mankind and jinn, inspiring to one another decorative speech in delusion. But if your Lord had willed, they would not have done it, so leave them and that which they invent.

Saheeh International