শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১১৬

সূরা আল-আন'আম, আয়াত ১১৬ (৬:১১৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৪২

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি যদি দুনিয়াবাসী অধিকাংশ লোকের কথামত চল তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যূত করে ফেলবে, তারাতো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমানভিত্তিক কথা বলে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন, তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা শুধু অলীক কল্পনার অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং হে শ্রোতা, ভূ-পৃষ্ঠে অধিকাংশ লোক এমনই রয়েছে যে, যদি তুমি তাদের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহ্‌র পথে থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো শুধু অনুমানের পেছনে রয়েছে এবং নিরেট কল্পনার ঘোড়া দৌড়াচ্ছে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And if you obey most of those upon the earth, they will mislead you from the way of Allāh. They follow not except assumption, and they are not but misjudging.

Saheeh International