শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১২
সূরা আল-আন'আম, আয়াত ১২ (৬:১২) - শব্দে শব্দে অর্থ
قُل لِّمَن مَّا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُل لِّلَّهِ ۚ كَتَبَ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۚ لَيَجْمَعَنَّكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ ۚ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
শব্দে শব্দে অর্থ
- قُلবলোSay
- لِّمَنকার (মালিকানায়)To whom (belongs)
- مَّاযাকিছুwhat
- فِىমধ্যে (আছে)(is) in
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহেরthe heavens
- وَٱلْأَرْضِ ۖও পৃথিবীরand the earth
- قُلবলোSay
- لِّلَّهِ ۚ"জন্যে আল্লাহরই (মালিকানায়)"To Allah
- كَتَبَতিনি নির্ধারিত করে দিয়েছেনHe has decreed
- عَلَىٰউপরupon
- نَفْسِهِনিজের তাঁরHimself
- ٱلرَّحْمَةَ ۚদয়া করাthe Mercy
- لَيَجْمَعَنَّكُمْনিশ্চয়ই একত্র করবেন তোমাদেরSurely He will assemble you
- إِلَىٰদিকেon
- يَوْمِদিনে(the) Day
- ٱلْقِيَـٰمَةِক্বিয়ামাতের(of) the Resurrection
- لَاনেই(there is) no
- رَيْبَসন্দেহdoubt
- فِيهِ ۚমধ্যে তার (বিন্দুমাত্র)about it
- ٱلَّذِينَযারাThose who
- خَسِرُوٓا۟ক্ষতিগ্রস্ত করেছেhave lost
- أَنفُسَهُمْনিজেদেরকে তাদেরthemselves
- فَهُمْঅতঃপর তারাthen they
- لَاনা(do) not
- يُؤْمِنُونَঈমান আনবেbelieve
অনুবাদ
তুমি জিজ্ঞেস করঃ আকাশমন্ডলী ও ধরাধামে অবস্থিত যা কিছু রয়েছে তার মালিক কে? তুমি বলঃ তা সবই আল্লাহর মালিকানায়, অনুগ্রহ করা তিনি তাঁর নীতি বলে গ্রহণ করেছেন, তিনি তোমাদের সকলকে কিয়ামাত দিবসে অবশ্যই সমবেত করবেন যে দিন সম্পর্কে কোন সন্দেহই নেই; যারা নিজেরাই নিজেদের ক্ষতি ও ধবংসের মুখে ফেলেছে তারাই বিশ্বাস করেনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
জিজ্ঞেস করুন, নভোমন্ডল ও ভুমন্ডলে যা আছে, তার মালিক কে? বলে দিনঃআল্লাহ। তিনি অনুকম্পা প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কেয়ামতের দিন একত্রিত করবেন। এর আগমনে কোন সন্দেহ নেই। যারা নিজেদের কে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই বিশ্বাস স্থাপন করে না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘কার, যা কিছু আস্মানসমূহ এবং যমীনের মধ্যে রয়েছে?’ আপনি বলুন, ‘আল্লাহ্র’ । তিনি নিজ করুণার দায়িত্বে রহমত লিপিবদ্ধ করে নিয়েছেন । নিঃসন্দেহে তোমাদেরকে ক্বিয়ামত দিবসে একত্রিত করবেন, এর মধ্যে কোন সন্দেহ নেই । ঐ সব লোক, যারা আপন প্রাণকে ক্ষতিতে ফেলেছে তারা ঈমান আনে না ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "To whom belongs whatever is in the heavens and earth?" Say, "To Allāh." He has decreed upon Himself mercy. He will surely assemble you for the Day of Resurrection, about which there is no doubt. Those who will lose themselves [that Day] do not believe.
Saheeh International