শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১২৪

সূরা আল-আন'আম, আয়াত ১২৪ (৬:১২৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৪৩

وَإِذَا جَآءَتْهُمْ ءَايَةٌ قَالُوا۟ لَن نُّؤْمِنَ حَتَّىٰ نُؤْتَىٰ مِثْلَ مَآ أُوتِىَ رُسُلُ ٱللَّهِ ۘ ٱللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُۥ ۗ سَيُصِيبُ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ صَغَارٌ عِندَ ٱللَّهِ وَعَذَابٌ شَدِيدٌۢ بِمَا كَانُوا۟ يَمْكُرُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের সামনে যখন কোন নিদর্শন আসে তখন তারা বলেঃ আল্লাহর রাসূলদেরকে যা কিছু দেয়া হয়েছিল, আমাদের অনুরূপ জিনিস না দেয়া পর্যন্ত আমরা ঈমান আনবনা। রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করতে হবে তা আল্লাহ ভালভাবেই জানেন। এই অপরাধী লোকেরা অতি সত্ত্বরই তাদের ষড়যন্ত্র ও প্রতারণার জন্য আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন শাস্তি প্রাপ্ত হবে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

যখন তাদের কাছে কোন আয়াত পৌঁছে, তখন বলে, আমরা কখনই মানব না যে, পর্যন্ত না আমরাও তা প্রদত্ত হই, যা আল্লাহর রসূলগণ প্রদত্ত হয়েছেন। আল্লাহ এ বিষয়ে সুপারিজ্ঞাত যে, কোথায় স্বীয় পয়গাম প্রেরণ করতে হবে। যারা অপরাধ করছে, তারা অতিসত্বর আল্লাহর কাছে পৌছে লাঞ্ছনা ও কঠোর শাস্তি পাবে, তাদের চক্রান্তের কারণে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যখন তাদের নিকট কোন নিদর্শন আসে তখন বলে, ‘আমরা কখনো ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমাদেরকেও তেমনি দেওয়া হবে না, যেমন আল্লাহ্‌র রসূলগণকে দেওয়া হয়েছে; আল্লাহ্‌ ভালো জানেন কোথায় আপন রিসালতকে স্থাপন করবেন; অনতিবিলম্বে অপরাধীদের প্রতি আল্লাহ্‌র নিকট লাঞ্ছনা পৌঁছাবে এবং কঠোর শাস্তি, তাদের চক্রান্তের বদলা হিসেবে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And when a sign comes to them, they say, "Never will we believe until we are given like that which was given to the messengers of Allāh." Allāh is most knowing of where [i.e., with whom] He places His message. There will afflict those who committed crimes debasement before Allāh and severe punishment for what they used to conspire.

Saheeh International