শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১২৫

সূরা আল-আন'আম, আয়াত ১২৫ (৬:১২৫) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৪৪

فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهْدِيَهُۥ يَشْرَحْ صَدْرَهُۥ لِلْإِسْلَـٰمِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُۥ يَجْعَلْ صَدْرَهُۥ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِى ٱلسَّمَآءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ ٱللَّهُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতএব আল্লাহ যাকে হিদায়াত করতে চান, ইসলামের জন্য তার অন্তঃকরণ উন্মুক্ত করে দেন, আর যাকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেন, তিনি তার অন্তঃকরণ সংকুচিত করে দেন - খুবই সংকুচিত করে দেন, এমনভাবে সংকুচিত করেন যেন মনে হয় সে আকাশে আরোহণ করছে। এমনিভাবেই যারা ঈমান আনেনা তাদেরকে আল্লাহ কলুষময় করে থাকেন।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আল্লাহ যাকে পথ-প্রদর্শন করতে চান, তার বক্ষকে ইসলামের জন্যে উম্মুক্ত করে দেন এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে সংকীর্ণ অত্যধিক সংকীর্ণ করে দেন-যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। এমনি ভাবে যারা বিশ্বাস স্থাপন করে না। আল্লাহ তাদের উপর আযাব বর্ষন করেন।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং যাকে আল্লাহ্‌ সৎপথ দেখাতে চান তার বক্ষদেশকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন আর যাকে পথভ্রষ্ট করতে চান তার বক্ষকে সংকীর্ণ, খুব সংকোচিত করে দেন, যেন (সে) কারো দ্বারা জোরপূর্বক আস্‌মানের উপর আরোহন করছে । আল্লাহ্‌ এরূপে শাস্তি আপতিত করেন তাদের উপর, যারা ঈমান আনে না ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

So whoever Allāh wants to guide - He expands his breast to [contain] Islām; and whoever He wants to send astray - He makes his breast tight and constricted as though he were climbing into the sky. Thus does Allāh place defilement upon those who do not believe.

Saheeh International