শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১২৮
সূরা আল-আন'আম, আয়াত ১২৮ (৬:১২৮) - শব্দে শব্দে অর্থ
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ قَدِ ٱسْتَكْثَرْتُم مِّنَ ٱلْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَآؤُهُم مِّنَ ٱلْإِنسِ رَبَّنَا ٱسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَآ أَجَلَنَا ٱلَّذِىٓ أَجَّلْتَ لَنَا ۚ قَالَ ٱلنَّارُ مَثْوَىٰكُمْ خَـٰلِدِينَ فِيهَآ إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَيَوْمَএবং যেদিনAnd (the) Day
- يَحْشُرُهُمْএকত্র করবেন তাদের (আল্লাহ্)He will gather them
- جَمِيعًۭاসকলকে (এবং বলবেন)all
- يَـٰمَعْشَرَহে সম্প্রদায়(and will say), O assembly
- ٱلْجِنِّজিনদের(of) [the] jinn
- قَدِনিশ্চয়ইCertainly
- ٱسْتَكْثَرْتُمঅনেককে অনুগামী করেছো তোমরাyou have (misled) many
- مِّنَমধ্য হতেof
- ٱلْإِنسِ ۖমানুষেরthe mankind
- وَقَالَএবং বলবেAnd will say
- أَوْلِيَآؤُهُم(যারা ছিলো) বন্ধুরা তাদেরtheir friends
- مِّنَমধ্য হতেamong
- ٱلْإِنسِমানুষেরthe men
- رَبَّنَاহে আমাদের রবOur Lord
- ٱسْتَمْتَعَলাভবান হয়েছেprofited
- بَعْضُنَاঅনেকে আমাদেরsome of us
- بِبَعْضٍۢদ্বারা (অন্য) অনেকেরby others
- وَبَلَغْنَآএবং আমরা পৌঁছেছিand we have reached
- أَجَلَنَاনির্ধারিত মেয়াদে আমাদেরour term
- ٱلَّذِىٓযাwhich
- أَجَّلْتَতুমি নির্ধারিত করেছিলেYou appointed
- لَنَا ۚজন্যে আমাদেরfor us
- قَالَবলবেন তিনিHe will say
- ٱلنَّارُ(জাহান্নামের) আগুনইThe Fire
- مَثْوَىٰكُمْবাসস্থান তোমাদের(is) your abode
- خَـٰلِدِينَতোমরা চিরদিন থাকবেwill abide forever
- فِيهَآমধ্যে তারin it
- إِلَّاতবেexcept
- مَاযা(for) what
- شَآءَইচ্ছে করবেনwills
- ٱللَّهُ ۗআল্লাহ্ (সেটা ভিন্ন কথা)Allah
- إِنَّনিশ্চয়ইIndeed
- رَبَّكَতোমার রবyour Lord
- حَكِيمٌপ্রজ্ঞাময়(is) All-Wise
- عَلِيمٌۭমহাজ্ঞানীAll-Knowing
অনুবাদ
আর যেদিন আল্লাহ তাদের সকলকে একত্রিত করবেন, সেদিন তিনি বলবেনঃ হে জিন সম্প্রদায়! তোমরা মানুষের মধ্যে অনেককে বিভ্রান্ত করে অনুগামী করেছ, আর ওদের মধ্যে যাদের মানুষের সাথে বন্ধুৃত্বের সম্পর্ক ছিল তারা স্বীকারোক্তিতে বলবেঃ হে আমাদের রাব্ব! আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছি। হায়! আপনি আমাদের জন্য যে নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন তা এসে গেছে! তখন (কিয়ামাত দিবসে) আল্লাহ (সমস্ত কাফির জিন ও মানুষকে) বলবেনঃ জাহান্নামই হচ্ছে তোমাদের বাসস্থান, তাতে তোমরা চিরস্থায়ীভাবে থাকবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন (তারাই তা থেকে মুক্তি পেতে পারে) তোমাদের রাব্ব অতিশয় সম্মানিত এবং অত্যন্ত জ্ঞানবান।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, হে জিন সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে অনুগামী করে নিয়েছ। তাদের মানব বন্ধুরা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা পরস্পরে পরস্পরের মাধ্যমে ফল লাভ করেছি। আপনি আমাদের জন্যে যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেনঃ আগুন হল তোমাদের বাসস্থান। তথায় তোমরা চিরকাল অবস্থান করবে; কিন্তু যখন চাইবেন আল্লাহ। নিশ্চয় আপনার পালনকর্তা প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যেদিন তিনি তাদের সবাইকে উঠাবেন আর বলবেন, ‘হে জিন্ সম্প্রদায়! তোমরা অনেক মানুষকে পরিবেষ্টিত করে নিয়েছো’ এবং তাদের বন্ধু মানুষগণ আরয করবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের মধ্যে একে অপরের দ্বারা লাভবান হয়েছে এবং আমরা আমাদের ঐ সময়সীমায় পৌছে গেছি যা আপনি আমাদের জন্য নির্ধারন করেছেন’। (আল্লাহ্) বলবেন, ‘আগুন তোমাদের ঠিকানা, সর্বদা সেটার মধ্যে থাকো; কিন্তু যাকে আল্লাহ্ চান । হে মাহ্বূব! নিঃসন্দেহে আপনার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And [mention, O Muḥammad], the Day when He will gather them together [and say], "O company of jinn, you have [misled] many of mankind." And their allies among mankind will say, "Our Lord, some of us made use of others, and we have [now] reached our term which You appointed for us." He will say, "The Fire is your residence, wherein you will abide eternally, except for what Allāh wills. Indeed, your Lord is Wise and Knowing."
Saheeh International