শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১২৯
সূরা আল-আন'আম, আয়াত ১২৯ (৬:১২৯) - শব্দে শব্দে অর্থ
وَكَذَٰلِكَ نُوَلِّى بَعْضَ ٱلظَّـٰلِمِينَ بَعْضًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
শব্দে শব্দে অর্থ
- وَكَذَٰلِكَএবং এভাবেAnd thus
- نُوَلِّىবন্ধু বানাবো আমরাWe make friends
- بَعْضَকিছু অংশকে (অর্থাৎ একদলকে)some (of)
- ٱلظَّـٰلِمِينَসীমালঙ্ঘনকারীদেরthe wrongdoers
- بَعْضًۢاকোনো অংশ (অর্থাৎ অন্য দল) দ্বারা(to) others
- بِمَاএ কারণে যাfor what
- كَانُوا۟তারা ছিলোthey used to
- يَكْسِبُونَতারা অর্জন করতেearn
অনুবাদ
এমনিভাবেই আমি যালিমদেরকে (কাফিরদেরকে) তাদের কৃতকর্মের ফলে পরস্পরকে পরস্পরের উপর প্রভাবশালী ও কর্তৃত্বশালী বানিয়ে দিব।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এমনিভাবে আমি পাপীদেরকে একে অপরের সাথে যুক্ত করে দেব তাদের কাজকর্মের কারণে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এরূপেই আমি যালিমদের এক দলকে অন্য দলের উপর আধিপত্য দিয়ে থাকি তাদের কৃতকর্মের বদলা স্বরূপ ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And thus will We make some of the wrongdoers allies of others for what they used to earn.
Saheeh International