শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৩৬
সূরা আল-আন'আম, আয়াত ১৩৬ (৬:১৩৬) - শব্দে শব্দে অর্থ
وَجَعَلُوا۟ لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ ٱلْحَرْثِ وَٱلْأَنْعَـٰمِ نَصِيبًا فَقَالُوا۟ هَـٰذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَـٰذَا لِشُرَكَآئِنَا ۖ فَمَا كَانَ لِشُرَكَآئِهِمْ فَلَا يَصِلُ إِلَى ٱللَّهِ ۖ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَىٰ شُرَكَآئِهِمْ ۗ سَآءَ مَا يَحْكُمُونَ
শব্দে শব্দে অর্থ
- وَجَعَلُوا۟এবং তারা নির্দিষ্ট করেছেAnd they assign
- لِلَّهِজন্যে আল্লাহ্রto Allah
- مِمَّاতা হতে যাout of what
- ذَرَأَতিনি সৃষ্টি করেছেনHe produced
- مِنَমধ্য হতেof
- ٱلْحَرْثِক্ষেত ফসলেরthe crops
- وَٱلْأَنْعَـٰمِও গবাদি পশুরand the cattle
- نَصِيبًۭاএক অংশa share
- فَقَالُوا۟অতঃপর তারা বলেand they say
- هَـٰذَاএটাThis
- لِلَّهِজন্যে আল্লাহ্র(is) for Allah
- بِزَعْمِهِمْঅনুযায়ী ধারণা তাদেরby their claim
- وَهَـٰذَاএবং (বল) এই (অন্য অংশটা)And this
- لِشُرَكَآئِنَا ۖজন্যে আমাদের শরিকদের(is) for our partners
- فَمَاঅতঃপর যাBut what
- كَانَহয়is
- لِشُرَكَآئِهِمْজন্যে তাদের শরিকদেরfor their partners
- فَلَاতবে না(does) not
- يَصِلُপৌঁছায়reach
- إِلَىকাছে[to]
- ٱللَّهِ ۖআল্লাহ্রAllah
- وَمَاঅথচ যা কিছুwhile what
- كَانَহয়is
- لِلَّهِজন্যে আল্লাহ্রfor Allah
- فَهُوَপরে তাthen it
- يَصِلُপৌঁছায়reaches
- إِلَىٰকাছে[to]
- شُرَكَآئِهِمْ ۗশরিকদের তাদেরtheir partners
- سَآءَনিকৃষ্টEvil
- مَاযা কিছু(is) what
- يَحْكُمُونَতারা মীমাংসা করেthey judge
অনুবাদ
আর আল্লাহ যে সব শস্য ও পশু সৃষ্টি করেছেন, তারা (মুশরিকরা) ওর একটি অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে থাকে। অতঃপর নিজেদের ধারণা মতে তারা বলে যে, এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ আমাদের শরীকদের জন্য। কিন্তু যা তাদের শরীকদের জন্য নির্ধারিত হয়ে থাকে, তাতো আল্লাহর দিকে পৌঁছেনা, পক্ষান্তরে যা আল্লাহর জন্য নির্ধারণ করা হয়েছিল তা তাদের শরীকদের কাছে পৌঁছে থাকে। এই লোকদের ফাইসালা ও বন্টন নীতি কতই না নিকৃষ্ট!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আল্লাহ যেসব শস্যক্ষেত্র ও জীবজন্তু সৃষ্টি করেছেন, সেগুলো থেকে তারা এক অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে অতঃপর নিজ ধারণা অনুসারে বলে এটা আল্লাহর এবং এটা আমাদের অংশীদারদের। অতঃপর যে অংশ তাদের অংশীদারদের, তা তো আল্লাহর দিকে পৌঁছে না এবং যা আল্লাহর তা তাদের উপাস্যদের দিকে পৌছে যায়। তাদের বিচার কতই না মন্দ।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আল্লাহ্ যে ক্ষেত ও গবাদি পশু সৃষ্টি করেছেন, সেটার মধ্যে তারা তাকে একটা অংশের প্রাপক সাব্যস্ত করেছে, তখন বললো, ‘এটা আল্লাহ্রই, তাদের ধারণার মধ্যে এবং এটা আমাদের শরীকদের (দেবতার)’। সুতরাং সেটা, যা তাদের শরীকদের জন্য, তাতো আল্লাহ্র কাছে পৌছে না এবং যা আল্লাহ্র জন্যই তা তাদের শরীকদের নিকট পৌছে । তারা কতোই মন্দ ফয়সালা দিচ্ছে ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And they [i.e., the polytheists] assign to Allāh from that which He created of crops and livestock a share and say, "This is for Allāh," by their claim, "and this is for our 'partners' [associated with Him]." But what is for their "partners" does not reach Allāh, while what is for Allāh - this reaches their "partners." Evil is that which they rule.
Saheeh International