শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৩৯
সূরা আল-আন'আম, আয়াত ১৩৯ (৬:১৩৯) - শব্দে শব্দে অর্থ
وَقَالُوا۟ مَا فِى بُطُونِ هَـٰذِهِ ٱلْأَنْعَـٰمِ خَالِصَةٌ لِّذُكُورِنَا وَمُحَرَّمٌ عَلَىٰٓ أَزْوَٰجِنَا ۖ وَإِن يَكُن مَّيْتَةً فَهُمْ فِيهِ شُرَكَآءُ ۚ سَيَجْزِيهِمْ وَصْفَهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَقَالُوا۟এবং তারা বলেAnd they say
- مَاযা কিছুWhat
- فِىমধ্যে (আছে)(is) in
- بُطُونِপেটের(the) wombs
- هَـٰذِهِএই(of) these
- ٱلْأَنْعَـٰمِগবাদিপশুগুলোরcattle
- خَالِصَةٌۭবিশেষভাবে (নির্দিষ্ট)(is) exclusively
- لِّذُكُورِنَاজন্যে পুরুষদের আমাদেরfor our males
- وَمُحَرَّمٌও নিষিদ্ধand forbidden
- عَلَىٰٓজন্যon
- أَزْوَٰجِنَا ۖস্ত্রীদের আমাদেরour spouses
- وَإِنএবং যদিBut if
- يَكُنতা হয়is
- مَّيْتَةًۭমৃত(born) dead
- فَهُمْতবে তারা (নারী পুরুষ উভয়)then they (all)
- فِيهِমধ্যে তারin it
- شُرَكَآءُ ۚ(খাওয়ায়) অংশীদার হবে(are) partners
- سَيَجْزِيهِمْশীঘ্রই প্রতিফল দিবেন তিনি তাদেরHe will recompense them
- وَصْفَهُمْ ۚ(এরূপ)বিশ্লেষণের তাদের(for) their attribution
- إِنَّهُۥনিশ্চয়ই তিনিIndeed, He
- حَكِيمٌপ্রজ্ঞাময়(is) All-Wise
- عَلِيمٌۭমহাজ্ঞানীAll-Knowing
অনুবাদ
আর তারা এ কথাও বলে থাকে যে, এই সব বিশেষ পশুগুলির গর্ভে যা কিছু রয়েছে তা বিশেষভাবে তাদের পুরুষদের জন্য রক্ষিত, আর তাদের নারীদের জন্য ওটা হারাম; কিন্তু গর্ভ হতে প্রসূত বাচ্চা যদি মৃত হয় তাহলে নারী-পুরুষ সবাই তা ভক্ষণে অংশী হতে পারবে। তাদের কৃত এই সব বর্ণনার প্রতিদান অতি সত্ত্বরই আল্লাহ তাদেরকে দিবেন, নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রজ্ঞাময়, সর্ববিদিত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তারা বলেঃ এসব চতুষ্পদ জন্তুর পেটে যা আছে, তা বিশেষ ভাবে আমাদের পুরুষদের জন্যে এবং আমাদের মহিলাদের জন্যে তা হারাম। যদি তা মৃত হয়, তবে তার প্রাপক হিসাবে সবাই সমান। অচিরেই তিনি তাদেরকে তাদের বর্ণনার শাস্তি দিবেন। তিনি প্রজ্ঞাময়, মহাজ্ঞানী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তারা বলে, ‘যা এসব গবাদি পশুর গর্ভে রয়েছে, তা শুধু আমাদের পুরুষদের জন্যই এবং তা আমাদের স্ত্রীদের জন্য হারাম । আর যদি মৃত অবস্থায় বের হয় তবে তারা সবাই তাঁতে অংশীদার । শীঘ্রই আল্লাহ্ তাদেরকে তাদের এসব উক্তির প্রতিফল দেবেন । নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, জ্ঞানী ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And they say, "What is in the bellies of these animals is exclusively for our males and forbidden to our females. But if it is [born] dead, then all of them have shares therein." He will punish them for their description. Indeed, He is Wise and Knowing.
Saheeh International