শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৪
সূরা আল-আন'আম, আয়াত ১৪ (৬:১৪) - শব্দে শব্দে অর্থ
قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُشْرِكِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- أَغَيْرَকি ছাড়াIs it other than
- ٱللَّهِআল্লাহ্Allah
- أَتَّخِذُগ্রহণ করবো আমিI (should) take
- وَلِيًّۭاঅভিভাবক (অন্য)(as) a protector
- فَاطِرِ(অথচ আল্লাহ) স্রষ্টাCreator
- ٱلسَّمَـٰوَٰتِআকাশসমূহের(of) the heavens
- وَٱلْأَرْضِও পৃথিবীরand the earth
- وَهُوَএবং তিনিইwhile (it is) He
- يُطْعِمُখাওয়ানWho feeds
- وَلَاকিন্তু নাand not
- يُطْعَمُ ۗখাবার দেয়া হয় তাঁকেHe is fed
- قُلْবলোSay
- إِنِّىٓনিশ্চয়ই আমিIndeed I
- أُمِرْتُআমাকে আদেশ দেয়া হয়েছে[I] am commanded
- أَنْযেthat
- أَكُونَহই আমিI be
- أَوَّلَপ্রথম(the) first
- مَنْযেwho
- أَسْلَمَ ۖআত্মসমর্পণ করেsubmits (to Allah)
- وَلَاএবং নাand not
- تَكُونَنَّতুমি কিছুতেই হয়োbe
- مِنَঅন্তর্ভুক্তof
- ٱلْمُشْرِكِينَমুশরিকদেরthe polytheists
অনুবাদ
বলঃ আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কেহকেও আমার অভিভাবক রূপে গ্রহণ করব, যিনি হলেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা? তিনি রিয্ক দান করেন, কিন্তু কারও রিয্ক গ্রহণ করেননা। তুমি বলঃ আমাকে এই আদেশই করা হয়েছে যে, আমি সকলের আগেই ইসলাম গ্রহণ করে তাঁর সামনে মাথা নত করে দিব। আর তুমি মুশরিকদের মধ্যে শামিল হয়োনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলে দিনঃ আমি কি আল্লাহ ব্যতীত-যিনি নভোমন্ডল ও ভুমন্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দানকরেন ও তাঁকে কেউ আহার্য দান করে না অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিনঃ আমি আদিষ্ট হয়েছি যে, সর্বাগ্রে আমিই আজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘আল্লাহ্ ব্যতীত কি অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবো? ঐ আল্লাহ্ যিনি আস্মান ও যমীন সৃষ্টি করেছেন এবং তিনি আহার করান নিজে আহার থেকে পবিত্র’। আপনি বলুন, ‘আমি আদিষ্ট হয়েছি যেন সবার আগে আমিই আত্নসমর্পণ করি এবং যেন কখনো অংশীবাদীদের অন্তর্ভুক্ত না হই’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Is it other than Allāh I should take as a protector, Creator of the heavens and earth, while it is He who feeds and is not fed?" Say, [O Muḥammad], "Indeed, I have been commanded to be the first [among you] who submit [to Allāh] and [was commanded], 'Do not ever be of the polytheists."
Saheeh International