শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৪৪
সূরা আল-আন'আম, আয়াত ১৪৪ (৬:১৪৪) - শব্দে শব্দে অর্থ
وَمِنَ ٱلْإِبِلِ ٱثْنَيْنِ وَمِنَ ٱلْبَقَرِ ٱثْنَيْنِ ۗ قُلْ ءَآلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ ٱلْأُنثَيَيْنِ أَمَّا ٱشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ ٱلْأُنثَيَيْنِ ۖ أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ وَصَّىٰكُمُ ٱللَّهُ بِهَـٰذَا ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا لِّيُضِلَّ ٱلنَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- وَمِنَএবং মধ্য হতেAnd of
- ٱلْإِبِلِউট (শ্রেণীর)the camels
- ٱثْنَيْنِদু'টি (অর্থাৎ নর ও মাদি)two
- وَمِنَএবং মধ্য হতেand of
- ٱلْبَقَرِগরু (শ্রেণীর)the cows
- ٱثْنَيْنِ ۗদু'টি (অর্থাৎ নর ও মাদি)two
- قُلْবলSay
- ءَآلذَّكَرَيْنِকি নর দু'টি(Is it) the two males
- حَرَّمَনিষিদ্ধ করেছেন (আল্লাহ)He (has) forbidden
- أَمِঅথবাor
- ٱلْأُنثَيَيْنِমাদি দু'টিকেthe two females
- أَمَّاঅথবা যাor what
- ٱشْتَمَلَتْধারণ করেছেcontains
- عَلَيْهِকাছে তার[in it]
- أَرْحَامُগর্ভসমূহ (বাচ্চা)(the) wombs
- ٱلْأُنثَيَيْنِ ۖমাদি দু'টির(of) the two females
- أَمْঅথবাOr
- كُنتُمْতোমরা ছিলেwere you
- شُهَدَآءَসাক্ষীwitnesses
- إِذْযখনwhen
- وَصَّىٰكُمُনির্দেশ দেন তোমাদেরenjoined you
- ٱللَّهُআল্লাহ্Allah
- بِهَـٰذَا ۚব্যাপারে এটারwith this
- فَمَنْঅতএব কেThen who
- أَظْلَمُবড় সীমালঙ্ঘনকারী (হতে পারে)(is) more unjust
- مِمَّنِতার চেয়ে যেthan (one) who
- ٱفْتَرَىٰরচনা করেinvents
- عَلَىউপরagainst
- ٱللَّهِআল্লাহ্রAllah
- كَذِبًۭاমিথ্যাa lie
- لِّيُضِلَّজন্যে পথভ্রষ্ট করারto mislead
- ٱلنَّاسَমানুষকেthe people
- بِغَيْرِছাড়াwithout
- عِلْمٍ ۗকোনো জ্ঞানknowledge
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱللَّهَআল্লাহ্Allah
- لَاনা(does) not
- يَهْدِىসৎপথ দেখানguide
- ٱلْقَوْمَসম্প্রদায়কেthe people
- ٱلظَّـٰلِمِينَ(যারা) সীমালঙ্ঘনকারীthe wrongdoing
অনুবাদ
আর উটের স্ত্রী-পুরুষ দু‘টি এবং গরুর স্ত্রী-পুরুষ দু‘টি পশু, তুমি তাদেরকে জিজ্ঞেস করঃ আল্লাহ কি এ দু‘টি পুরুষ পশুকে বা এ দু‘টি স্ত্রী পশুকে হারাম করেছেন, অথবা উভয় স্ত্রী গরু ও উটের গর্ভে যা রয়েছে তা হারাম করেছেন? আল্লাহ যখন এসব পশু হালাল-হারাম হওয়ার বিধান জারি করেন তখন কি তোমরা হাযির ছিলে? যে ব্যক্তি বিনা প্রমাণে না জেনে (অজ্ঞতাবশতঃ) মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশে আল্লাহর নামে এরূপ মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে? আল্লাহ যালিমদেরকে সুপথ প্রদর্শন করেননা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আপনি জিজ্ঞেস করুনঃ তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে, না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে, যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষন করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং এক জোড়া উটের এবং এক জোরা গরুর । আপনি বলুন, ‘তিনি কি নর দু’টি হারাম করেছেন, না মাদি দু’টিকে, কিংবা ওটাকে, যা মাদি দু’টি গর্ভে ধারণ করেছে? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ্ তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন?’ সুতরাং তার চেয়ে বড় যালিম আর কে, যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনা করে, যেন লোকদেরকে নিজ মূর্খতা দ্বারা পথভ্রষ্টতা করে? নিঃসন্দেহে আল্লাহ্ যালিমদেরকে পথ দেখান না ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And of the camels, two and of the cattle, two. Say, "Is it the two males He has forbidden or the two females or that which the wombs of the two females contain? Or were you witnesses when Allāh charged you with this? Then who is more unjust than one who invents a lie about Allāh to mislead the people by [something] other than knowledge? Indeed, Allāh does not guide the wrongdoing people."
Saheeh International