শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৪৬
সূরা আল-আন'আম, আয়াত ১৪৬ (৬:১৪৬) - শব্দে শব্দে অর্থ
وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا كُلَّ ذِى ظُفُرٍ ۖ وَمِنَ ٱلْبَقَرِ وَٱلْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ إِلَّا مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ أَوِ ٱلْحَوَايَآ أَوْ مَا ٱخْتَلَطَ بِعَظْمٍ ۚ ذَٰلِكَ جَزَيْنَـٰهُم بِبَغْيِهِمْ ۖ وَإِنَّا لَصَـٰدِقُونَ
শব্দে শব্দে অর্থ
- وَعَلَىএবং (তাদের) উপরAnd to
- ٱلَّذِينَযারাthose who
- هَادُوا۟ইয়াহুদী হয়েছেare Jews
- حَرَّمْنَاনিষিদ্ধ করেছিলাম আমরাWe forbade
- كُلَّসবevery
- ذِىবিশিষ্ট(animal) with
- ظُفُرٍۢ ۖনখর (জন্তু)claws
- وَمِنَএবং মধ্য হতেand of
- ٱلْبَقَرِগরুthe cows
- وَٱلْغَنَمِও ছাগলেরand the sheep
- حَرَّمْنَاহারাম করেছিলাম আমরাWe forbade
- عَلَيْهِمْউপর তাদেরto them
- شُحُومَهُمَآচর্বিগুলো উভয়েরtheir fat
- إِلَّاতবেexcept
- مَاযাwhat
- حَمَلَتْবহন করেcarried
- ظُهُورُهُمَآপিঠগুলো উভয়েরtheir backs
- أَوِবাor
- ٱلْحَوَايَآঅন্ত্রগুলোthe entrails
- أَوْঅথবাor
- مَاযাwhat
- ٱخْتَلَطَমিলিত হয়ে থাকে(is) joined
- بِعَظْمٍۢ ۚসাথে হাড়ের (সেটা ভিন্ন কথা)with the bone
- ذَٰلِكَএটাThat
- جَزَيْنَـٰهُمআমরা প্রতিফল দিয়েছি তাদেরকে(is) their recompense
- بِبَغْيِهِمْ ۖকারণে অবাধ্যতার তাদেরfor their rebellion
- وَإِنَّاএবং নিশ্চয়ই আমরাAnd indeed, We
- لَصَـٰدِقُونَঅবশ্যই সত্যবাদী[surely] are truthful
অনুবাদ
ইয়াহুদীদের প্রতি আমি সর্ব প্রকার অবিভক্ত নখ বিশিষ্ট জীব হারাম করেছিলাম। আর গরু ও ভেড়া হতে উৎপন্ন উভয়ের চর্বি তাদের জন্য আমি হারাম করেছিলাম, কিন্তু পৃষ্ঠদেশের চর্বি, নাড়ি ভুড়ির চর্বি ও হাড়ের সাথে মিশ্রিত চর্বি এই হারামের অন্তর্ভুক্ত ছিলনা। তাদের বিদ্রোহমূলক আচরণের জন্য আমি তাদেরকে এই শাস্তি দিয়েছিলাম, আর আমি নিঃসন্দেহে সত্যবাদী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ইহুদীদের জন্যে আমি প্রত্যেক নখবিশিষ্ট জন্তু হারাম করেছিলাম এবং ছাগল ও গরু থেকে এতদুভয়ের চর্বি আমি তাদের জন্যে হারাম করেছিলাম, কিন্তু ঐ চর্বি, যা পৃষ্টে কিংবা অন্ত্রে সংযুক্ত থাকে অথবা অস্থির সাথে মিলিত থাকে। তাদের অবাধ্যতার কারণে আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আর আমি অবশ্যই সত্যবাদী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং ইহুদীদের জন্য আমি হারাম করেছি প্রত্যেক নখ বিশিষ্ট পশু এবং গরু ও ছাগলের চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম; কিন্তু যা সেগুলোর পিঠের মধ্যে লেগে থাকে, অথবা অন্ত্র কিংবা অস্থির সাথে সংলগ্ন থাকে । আমি এটা তাদেরকে তাদের অবাধ্যতার প্রতিফল দিয়েছি এবং নিশ্চয় নিশ্চয় আমি সত্যবাদী ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And to those who are Jews We prohibited every animal of uncloven hoof; and of the cattle and the sheep We prohibited to them their fat, except what adheres to their backs or the entrails or what is joined with bone. [By] that We repaid them for their transgression. And indeed, We are truthful.
Saheeh International