শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৪৮
সূরা আল-আন'আম, আয়াত ১৪৮ (৬:১৪৮) - শব্দে শব্দে অর্থ
سَيَقُولُ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ لَوْ شَآءَ ٱللَّهُ مَآ أَشْرَكْنَا وَلَآ ءَابَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِن شَىْءٍ ۚ كَذَٰلِكَ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ حَتَّىٰ ذَاقُوا۟ بَأْسَنَا ۗ قُلْ هَلْ عِندَكُم مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَآ ۖ إِن تَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنْ أَنتُمْ إِلَّا تَخْرُصُونَ
শব্দে শব্দে অর্থ
- سَيَقُولُশীঘ্রই বলবেWill say
- ٱلَّذِينَযারাthose who
- أَشْرَكُوا۟শিরক করেছেassociate partners (with Allah)
- لَوْযদিIf
- شَآءَইচ্ছে করতেনHad willed
- ٱللَّهُআল্লাহ্Allah
- مَآনাnot
- أَشْرَكْنَاশিরক করতাম আমরাwe (would) have associated partners (with Allah)
- وَلَآএবং নাand not
- ءَابَآؤُنَاপূর্ব পুরুষরা আমাদেরour forefathers
- وَلَاএবং নাand not
- حَرَّمْنَاনিষিদ্ধ করতাম আমরাwe (would) have forbidden
- مِنকোনো[of]
- شَىْءٍۢ ۚকিছুইanything
- كَذَٰلِكَএভাবেLikewise
- كَذَّبَমিথ্যা বলেছেdenied
- ٱلَّذِينَ(তারাও) যারাthose who
- مِنথেকে(were from)
- قَبْلِهِمْপূর্ব তাদের (ছিলো)before them
- حَتَّىٰযতক্ষণ নাuntil
- ذَاقُوا۟তারা স্বাদ নিয়েছেthey tasted
- بَأْسَنَا ۗশাস্তির আমাদেরOur wrath
- قُلْবলোSay
- هَلْকি (আছে)Is
- عِندَكُمকাছে তোমাদেরwith you
- مِّنْকোনো[of]
- عِلْمٍۢজ্ঞানany knowledge
- فَتُخْرِجُوهُতবে তোমরা পেশ করো তাthen produce it
- لَنَآ ۖকাছে আমাদেরfor us
- إِن(প্রকৃতপক্ষে) নাNot
- تَتَّبِعُونَতোমরা অনুসরণ করোyou follow
- إِلَّاএ ছাড়াexcept
- ٱلظَّنَّঅনুমানেরthe assumption
- وَإِنْএবং নাand not
- أَنتُمْতোমরাyou (do)
- إِلَّاএ ছাড়াbut
- تَخْرُصُونَমিথ্যা রচনা করোguess
অনুবাদ
মুশরিকরা (তোমার কথার উত্তরে) অবশ্যই বলবেঃ আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শির্ক করতামনা, আর না আমাদের বাপ-দাদারা করত, আর কোনো জিনিসও আমরা হারাম করতামনা। বস্তুতঃ এভাবেই তাদের পূর্ব যুগের কাফিরেরা(রাসূলদেরকে) মিথ্যা প্রতিপন্ন করেছিল। শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করতে বাধ্য হয়েছিল। তুমি জিজ্ঞেস করঃ তোমাদের কাছে কি কোন দলীল প্রমাণ আছে? থাকলে আমার সামনে পেশ কর। তোমরা ধারণা ও অনুমান ব্যতীত আর কিছুরই অনুসরণ করনা, তোমরা সম্পূর্ণ আনুমানিক কথা ছাড়া আর কিছুই বলছনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
এখন মুশরেকরা বলবেঃ যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে না আমরা শিরক করতাম, না আমাদের বাপ দাদারা এবং না আমরা কোন বস্তুকে হারাম করতাম। এমনিভাবে তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, এমন কি তারা আমার শাস্তি আস্বাদন করেছে। আপনি বলুনঃ তোমাদের কাছে কি কোন প্রমাণ আছে যা আমাদেরকে দেখাতে পার। তোমরা শুধুমাত্র আন্দাজের অনুসরণ কর এবং তোমরা শুধু অনুমান করে কথা বল।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এখন মুশরিকগণ বলবে, ‘আল্লাহ্ ইচ্ছা করলে না আমরা শির্ক করতাম, না আমাদের পিতৃপুরুষগণ; না আমরা কোন কিছু হারাম সাব্যস্ত করতাম’। এ রূপেই, তাদের পূর্ববর্তীগণ মিথ্যা প্রতিপন্ন করেছিলো । শেষ পর্যন্ত আমার শাস্তি ভোগ করেছে । আপনি বলুন, ‘তোমাদের নিকট কি কোন জ্ঞান আছে যে, তা আমার নিকট পেশ করতে পারো? তোমরা তো নিছক কল্পনারই অনুসরণ করছো; এবং তোমরা এভাবেই অনুমান করছো’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Those who associated [others] with Allāh will say, "If Allāh had willed, we would not have associated [anything] and neither would our fathers, nor would we have prohibited anything." Likewise did those before deny until they tasted Our punishment. Say, "Do you have any knowledge that you can produce for us? You follow not except assumption, and you are not but misjudging."
Saheeh International