শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৫৪

সূরা আল-আন'আম, আয়াত ১৫৪ (৬:১৫৪) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৮ · পৃষ্ঠা ১৪৯

ثُمَّ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ تَمَامًا عَلَى ٱلَّذِىٓ أَحْسَنَ وَتَفْصِيلًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُم بِلِقَآءِ رَبِّهِمْ يُؤْمِنُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

অতঃপর মূসাকে আমি এমন কিতাব প্রদান করেছিলাম, যা ছিল সৎ কর্মপরায়ণদের জন্য পূর্ণাঙ্গ কিতাব। আর তাতে ছিল প্রত্যেকটি বস্তুর বিশদ বিবরণ, পথ নির্দেশ সম্বলিত আল্লাহর রাহমাতের প্রতীক স্বরূপ, যাতে তারা তাদের রবের সাথে সাক্ষাৎ হওয়া সম্বন্ধে পূর্ণ বিশ্বাস লাভ করতে পারে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি, সৎকর্মীদের প্রতি নেয়ামতপূর্ণ করার জন্যে, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্যে, হোদায়াতের জন্যে এবং করুণার জন্যে-যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

অতঃপর আমি মূসাকে কিতাব দান করেছিলাম পূর্ণ অনুগ্রহ করার উদ্দেশ্যে তারই উপর, যে সৎকর্মপরায়ণ এবং প্রত্যেক কিছুর বিশদ বিবরণ, পথ নির্দেশনা দয়ারূপে; যেন তারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের উপর ঈমান আনে।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then We gave Moses the Scripture, making complete [Our favor] upon the one who did good [i.e., Moses] and as a detailed explanation of all things and as guidance and mercy that perhaps in the meeting with their Lord they would believe.

Saheeh International