শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৫৭
সূরা আল-আন'আম, আয়াত ১৫৭ (৬:১৫৭) - শব্দে শব্দে অর্থ
أَوْ تَقُولُوا۟ لَوْ أَنَّآ أُنزِلَ عَلَيْنَا ٱلْكِتَـٰبُ لَكُنَّآ أَهْدَىٰ مِنْهُمْ ۚ فَقَدْ جَآءَكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَّبَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ وَصَدَفَ عَنْهَا ۗ سَنَجْزِى ٱلَّذِينَ يَصْدِفُونَ عَنْ ءَايَـٰتِنَا سُوٓءَ ٱلْعَذَابِ بِمَا كَانُوا۟ يَصْدِفُونَ
শব্দে শব্দে অর্থ
- أَوْবাOr
- تَقُولُوا۟তোমরা বলোyou say
- لَوْযদিIf
- أَنَّآবাস্তবিক আমরা[that]
- أُنزِلَঅবতীর্ণ করা হতোwas revealed
- عَلَيْنَاউপর আমাদেরto us
- ٱلْكِتَـٰبُকিতাবthe Book
- لَكُنَّآঅবশ্যই হতাম আমরাsurely we (would) have been
- أَهْدَىٰঅধিক সৎপথপ্রাপ্তbetter guided
- مِنْهُمْ ۚঅপেক্ষা তাদেরthan them
- فَقَدْএখন নিশ্চয়ইSo verily
- جَآءَكُمকাছে এসেছে তোমাদেরhas come to you
- بَيِّنَةٌۭস্পষ্ট প্রমাণclear proofs
- مِّنপক্ষ হতেfrom
- رَّبِّكُمْরবের তোমাদেরyour Lord
- وَهُدًۭىও পথ-নির্দেশনাand a Guidance
- وَرَحْمَةٌۭ ۚও দয়াand a Mercy
- فَمَنْঅতএব কেThen who
- أَظْلَمُবড় সীমালঙ্ঘনকারী (হতে পারে)(is) more unjust
- مِمَّنতার চেয়ে যেthan (he) who
- كَذَّبَমিথ্যারোপ করেdenies
- بِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনাবলীর[with] (the) Verses
- ٱللَّهِআল্লাহ্র(of) Allah
- وَصَدَفَও মুখ ফিরিয়ে নেয়and turns away
- عَنْهَا ۗথেকে তাfrom them
- سَنَجْزِىশীঘ্রই প্রতিফল দিবো আমরাWe will recompense
- ٱلَّذِينَ(তাদেরকে) যারাthose who
- يَصْدِفُونَমুখ ফিরিয়ে নিয়েছেturn away
- عَنْহতেfrom
- ءَايَـٰتِنَاনিদর্শনাবলী আমাদেরOur Signs
- سُوٓءَনিকৃষ্ট(with) an evil
- ٱلْعَذَابِশাস্তিpunishment
- بِمَاএ কারণে যাbecause
- كَانُوا۟তারা ছিলোthey used to
- يَصْدِفُونَতারা মুখ ফিরাতোturn away
অনুবাদ
অথবা তোমরা যেন এ কথাও বলতে না পার, আমাদের প্রতি কিতাব নাযিল করা হলে আমরা তাদের তুলনায় বেশি হিদায়াত লাভ করতাম। এখন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক সুস্পষ্ট দলীল এবং পথ নির্দেশ ও রাহমাত সমাগত হয়েছে। এরপর আল্লাহর আয়াতকে যে মিথ্যা প্রতিপন্ন করবে এবং তা থেকে এড়িয়ে চলবে তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে? যারা আমার আয়াতসমূহ এড়িয়ে চলে, অতি সত্ত্বর তাদেরকে আমি কঠিন শাস্তি দিব, জঘণ্য শাস্তি-তাদের এড়িয়ে চলার জন্য!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
কিংবা বলতে শুরু করঃ যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হত, আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম। অতএব, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুষ্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রহমত এসে গেছে। অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে, যে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্ত্বর আমি তাদেরকে শাস্তি দেব। যারা আমার আয়াত সমূহ থেকে গা বাঁচিয়ে চলে-জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অথবা বলবে যে, ‘যদি আমাদের উপর কিতাব অবতীর্ণ হতো তবে আমরা তাদের চেয়ে অধিক সঠিক পথের উপর থাকতাম’। অতঃপর তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের স্পষ্ট দলীল, পথ নির্দেশনা ও দয়া এসেছে । অতঃপর তার চেয়ে বড় যালিম কে, যে আল্লাহ্র নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এবং সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়? অবিলম্বে ঐ সব লোক, যারা আমার নিদর্শনগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদেরকে মন্দ আযাবের সাজা দেবো, প্রতিফল স্বরূপ তাদের মুখ ফিরিয়ে নেওয়ার ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Or lest you say, "If only the Scripture had been revealed to us, we would have been better guided than they." So there has [now] come to you a clear evidence from your Lord and a guidance and mercy. Then who is more unjust than one who denies the verses of Allāh and turns away from them? We will recompense those who turn away from Our verses with the worst of punishment for their having turned away.
Saheeh International