শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ১৫৯
সূরা আল-আন'আম, আয়াত ১৫৯ (৬:১৫৯) - শব্দে শব্দে অর্থ
إِنَّ ٱلَّذِينَ فَرَّقُوا۟ دِينَهُمْ وَكَانُوا۟ شِيَعًا لَّسْتَ مِنْهُمْ فِى شَىْءٍ ۚ إِنَّمَآ أَمْرُهُمْ إِلَى ٱللَّهِ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا كَانُوا۟ يَفْعَلُونَ
শব্দে শব্দে অর্থ
- إِنَّনিশ্চয়ইIndeed
- ٱلَّذِينَযারাthose who
- فَرَّقُوا۟খন্ড বিখন্ড করেছেdivide
- دِينَهُمْদীনকে তাদেরtheir religion
- وَكَانُوا۟ও তারা হয়েছে (বিভক্ত)and become
- شِيَعًۭا(বিভিন্ন) উপদলেsects
- لَّسْتَনও তুমিyou are not
- مِنْهُمْমধ্য হতে তাদেরwith them
- فِىকোনোin
- شَىْءٍ ۚকিছুanything
- إِنَّمَآমূলতঃOnly
- أَمْرُهُمْবিষয় তাদের(ন্যস্ত)their affair
- إِلَىউপর(is) with
- ٱللَّهِআল্লাহ্রAllah
- ثُمَّএরপরthen
- يُنَبِّئُهُمতিনি জানিয়ে দিবেন তাদেরHe will inform them
- بِمَاঐ বিষয়ে যাof what
- كَانُوا۟তারা ছিলোthey used to
- يَفْعَلُونَতারা কাজ করতেdo
অনুবাদ
নিশ্চয়ই যারা নিজেদের দীনের মধ্যে নানা মতবাদ সৃষ্টি করে ওকে খন্ড বিখন্ড করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে কোন ব্যাপারে তোমার কোন দায়িত্ব নেই, তাদের বিষয়টি নিশ্চয়ই আল্লাহর নিকট সমর্পিত, পরিশেষে তিনিই তাদেরকে তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
নিশ্চয় যারা স্বীয় ধর্মকে খন্ড-বিখন্ড করেছে এবং অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপার আল্লাহ তা'আয়ালার নিকট সমর্পিত। অতঃপর তিনি বলে দেবেন যা কিছু তারা করে থাকে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
ঐ সব লোক, যারা আপন দ্বীনের মধ্যে পৃথক পৃথক রাস্তা বের করেছে এবং কয়েক দলে বিভক্ত হয়েছে, হে মাহবূব! তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই । তাদের মামলা আল্লাহ্রই হাতে সোপর্দকৃত । অতঃপর তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করছিলো ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Indeed, those who have divided their religion and become sects - you, [O Muḥammad], are not [associated] with them in anything. Their affair is only [left] to Allāh; then He will inform them about what they used to do.
Saheeh International