শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ২১

সূরা আল-আন'আম, আয়াত ২১ (৬:২১) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩০

وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِـَٔايَـٰتِهِۦٓ ۗ إِنَّهُۥ لَا يُفْلِحُ ٱلظَّـٰلِمُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে, কিংবা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে? এরূপ যালিম লোক কক্ষনোই সাফল্য লাভ করতে পারবে না।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আর যে, আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে অথবা তাঁর নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তার চাইতে বড় জালেম কে? নিশ্চয় জালেমরা সফলকাম হবে না।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

এবং সেই ব্যক্তির চেয়ে অধিক যালিম কে? যে আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রচনা করে, অথবা তার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে । নিঃসন্দেহে যালিম সাফল্য পাবে না।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

And who is more unjust than one who invents about Allāh a lie or denies His verses? Indeed, the wrongdoers will not succeed.

Saheeh International