শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ২৫
সূরা আল-আন'আম, আয়াত ২৫ (৬:২৫) - শব্দে শব্দে অর্থ
وَمِنْهُم مَّن يَسْتَمِعُ إِلَيْكَ ۖ وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۚ وَإِن يَرَوْا۟ كُلَّ ءَايَةٍ لَّا يُؤْمِنُوا۟ بِهَا ۚ حَتَّىٰٓ إِذَا جَآءُوكَ يُجَـٰدِلُونَكَ يَقُولُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ
শব্দে শব্দে অর্থ
- وَمِنْهُمএবং তাদের মধ্যে হতেAnd among them
- مَّنকেউ কেউ(are those) who
- يَسْتَمِعُকান পেতে রাখেlisten
- إِلَيْكَ ۖতোমার দিকেto you
- وَجَعَلْنَاএবং আমরা দিয়েছিbut We have placed
- عَلَىٰউপরover
- قُلُوبِهِمْঅন্তরসমূহের তাদেরtheir hearts
- أَكِنَّةًআবরণcoverings
- أَنযেন (না)lest
- يَفْقَهُوهُবুঝে তারা তাthey understand it
- وَفِىٓএবং মধ্যেand in
- ءَاذَانِهِمْকানগুলোর তাদেরtheir ears
- وَقْرًۭا ۚবধিরতা (দিয়েছি)deafness
- وَإِنএবং যদিAnd if
- يَرَوْا۟তারা দেখেthey see
- كُلَّসমস্তevery
- ءَايَةٍۢনিদর্শন (তবুও)sign
- لَّاনাnot
- يُؤْمِنُوا۟তারা ঈমান আনবেwill they believe
- بِهَا ۚপ্রতি তারin it
- حَتَّىٰٓএমনকিUntil
- إِذَاযখনwhen
- جَآءُوكَতোমার কাছে তারা আসেthey come to you
- يُجَـٰدِلُونَكَতোমার সাথে বিতর্ক করেand argue with you
- يَقُولُবলেsay
- ٱلَّذِينَযারাthose who
- كَفَرُوٓا۟অস্বীকার করেছেdisbelieved
- إِنْনয়Not
- هَـٰذَآএটা(is) this
- إِلَّآছাড়াbut
- أَسَـٰطِيرُউপকথাসমূহ(the) tales
- ٱلْأَوَّلِينَপূর্ববর্তীদের(of) the former (people)
অনুবাদ
তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা মনোযোগ সহকারে কান লাগিয়ে তোমার কথা শুনে থাকে, (অথচ গ্রহণ করেনা) তোমার কথা যাতে তারা ভাল রূপে বুঝতে না পারে সেজন্য আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি এবং তাদের কর্ণে কঠিন ভার (বধিরতা) অর্পণ করেছি। তারা যদি সমস্ত নিদর্শনও অবলোকন করে তবুও তারা ঈমান আনবেনা, এমনকি যখন তারা তোমার কাছে আসে তখন তোমার সাথে অর্থহীন বির্তক জুড়ে দেয়, আর তাদের কাফির লোকেরা (সব কথা শোনার পর) বলেঃ এটা প্রাচীন কালের লোকদের কিস্সা কাহিনী ব্যতীত আর কিছুই নয়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
তাদের কেউ কেউ আপনার দিকে কান লাগিয়ে থাকে। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যাতে একে না বুঝে এবং তাদের কানে বোঝা ভরে দিয়েছি। যদি তারা সব নিদর্শন অবলোকন করে তবুও সেগুলো বিশ্বাস করবে না। এমনকি, তারা যখন আপনার কাছে ঝগড়া করতে আসে, তখন কাফেররা বলেঃ এটি পুর্ববর্তীদের কিচ্ছাকাহিনী বৈ তো নয়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তাদের মধ্যে কতেক এমন রয়েছে, যারা আপনার দিকে কান পেতে রাখে; আর আমি তাদের অন্তরসমূহের উপর আবরণ পরিয়ে দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে এবং তাদের কানের মধ্যে বধিরতা; এবং যদি তারা সমস্ত নিদর্শন দেখে নেয় তবুও সেগুলোর উপর ঈমান আনবে না । এমনকি তারা যখন আপনার নিকট আপনার সাথে বিতর্ক করতে উপস্থিত হয় তখন কাফিরগণ বলে, ‘এ’তো নয়, কিন্তু পূর্ববর্তী লোকদের গল্প কাহিনী মাত্র’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And among them are those who listen to you, but We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if they should see every sign, they will not believe in it. Even when they come to you arguing with you, those who disbelieve say, "This is not but legends of the former peoples."
Saheeh International