শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ২৭
সূরা আল-আন'আম, আয়াত ২৭ (৬:২৭) - শব্দে শব্দে অর্থ
وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَى ٱلنَّارِ فَقَالُوا۟ يَـٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَـٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
শব্দে শব্দে অর্থ
- وَلَوْএবং যদিAnd if
- تَرَىٰٓদেখতে তুমিyou (could) see
- إِذْযখনwhen
- وُقِفُوا۟তাদের দাঁড় করান হবেthey are made to stand
- عَلَىকাছেby
- ٱلنَّارِ(দোজখের) আগুনেরthe Fire
- فَقَالُوا۟তখন তারা বলবেthen they (will) say
- يَـٰلَيْتَنَاহায়! আমাদের দুর্ভোগOh! Would that we
- نُرَدُّফেরান হতো (সেখানে যদি) আমাদেরকেwere sent back
- وَلَاএবং নাand not
- نُكَذِّبَমিথ্যারোপ করতাম আমরাwe would deny
- بِـَٔايَـٰتِপ্রতি নিদর্শনগুলোর(the) Signs
- رَبِّنَاরবের আমাদের(of) our Lord
- وَنَكُونَএবং হতাম আমরাand we would be
- مِنَঅন্তর্ভুক্তamong
- ٱلْمُؤْمِنِينَমু'মিনদেরthe believers
অনুবাদ
তুমি যদি তাদের সেই সময়ের অবস্থাটি অবলোকন করতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবেঃ হায়! কতই না ভাল হত আমরা যদি আবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, আমরা সেখানে আমাদের রবের নিদর্শনসমূহকে অবিশ্বাস করতামনা এবং আমরা ঈমানদার হয়ে যেতাম!
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর আপনি যদি দেখেন, যখন তাদেরকে দোযখের উপর দাঁড় করানো হবে! তারা বলবেঃ কতই না ভাল হত, যদি আমরা পুনঃ প্রেরিত হতাম; তা হলে আমরা স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহে মিথ্যারোপ করতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং আপনি যদি কখনো দেখতেন যখন তাদেরকে আগুনের উপর দাঁড় করানো হবে, তখন তারা বলবে, ‘কোন প্রকারে যদি আমাদেরকে পুনরায় প্রেরণ করা হতো এবং আপন প্রতিপালকের নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন না করতাম ও মুসলমান হয়ে যেতাম’!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
If you could but see when they are made to stand before the Fire and will say, "Oh, would that we could be returned [to life on earth] and not deny the signs of our Lord and be among the believers."
Saheeh International