শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৩৩

সূরা আল-আন'আম, আয়াত ৩৩ (৬:৩৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩১

قَدْ نَعْلَمُ إِنَّهُۥ لَيَحْزُنُكَ ٱلَّذِى يَقُولُونَ ۖ فَإِنَّهُمْ لَا يُكَذِّبُونَكَ وَلَـٰكِنَّ ٱلظَّـٰلِمِينَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ يَجْحَدُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তাদের কথাবার্তায় তোমার যে দুঃখ ও মনঃকষ্ট হয় তা আমি খুব ভালভাবেই জানি, তারা শুধুমাত্র তোমাকেই মিথ্যা প্রতিপন্ন করছেনা, বরং এই পাপিষ্ঠ যালিমরা আল্লাহর আয়াতসমূহকেও অস্বীকার ও অমান্য করছে।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আমার জানা আছে যে, তাদের উক্তি আপনাকে দুঃখিত করে। অতএব, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং জালেমরা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আমি জানি যে, আপনাকে কষ্ট দিচ্ছে ঐ কথা, যা এরা বলছে । অতঃপর তারা তো আপনাকে অস্বীকার করছে না বরং যালিমগণ আল্লাহ্‌র আয়াতসমূহকে অস্বীকার করছে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

We know that you, [O Muḥammad], are saddened by what they say. And indeed, they do not call you untruthful, but it is the verses of Allāh that the wrongdoers reject.

Saheeh International