শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৩৫
সূরা আল-আন'আম, আয়াত ৩৫ (৬:৩৫) - শব্দে শব্দে অর্থ
وَإِن كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ ٱسْتَطَعْتَ أَن تَبْتَغِىَ نَفَقًا فِى ٱلْأَرْضِ أَوْ سُلَّمًا فِى ٱلسَّمَآءِ فَتَأْتِيَهُم بِـَٔايَةٍ ۚ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَجَمَعَهُمْ عَلَى ٱلْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْجَـٰهِلِينَ
শব্দে শব্দে অর্থ
- وَإِنএবং যদিAnd if
- كَانَহয়is
- كَبُرَকষ্টকরdifficult
- عَلَيْكَতোমার উপরfor you
- إِعْرَاضُهُمْউপেক্ষা করা তাদেরtheir aversion
- فَإِنِতবে যদিthen if
- ٱسْتَطَعْتَতুমি সমর্থ হওyou are able
- أَنযেto
- تَبْتَغِىَসন্ধান করো তুমিseek
- نَفَقًۭاকোনো সুড়ঙ্গa tunnel
- فِىমধ্যেin
- ٱلْأَرْضِমাটিরthe earth
- أَوْবাor
- سُلَّمًۭاসিঁড়ি (চড়ার জন্যে)a ladder
- فِىমধ্যেinto
- ٱلسَّمَآءِআকাশেরthe sky
- فَتَأْتِيَهُمঅতঃপর কাছে আসো তাদেরso that you bring to them
- بِـَٔايَةٍۢ ۚনিয়ে কোনো নিদর্শনa Sign
- وَلَوْএবং যদিBut if
- شَآءَইচ্ছে করতেন(had) willed
- ٱللَّهُআল্লাহ(তবে)Allah
- لَجَمَعَهُمْঅবশ্যই একত্র করতেন তাদেরsurely He (would) have gathered them
- عَلَىউপরon
- ٱلْهُدَىٰ ۚসৎপথেরthe guidance
- فَلَاঅতএব নাSo (do) not
- تَكُونَنَّতুমি হয়োbe
- مِنَঅন্তর্ভুক্তof
- ٱلْجَـٰهِلِينَমূর্খদেরthe ignorant
অনুবাদ
আর যদি তাদের অনাগ্রহ ও উপেক্ষা সহ্য করা তোমার কাছে কঠিন হয়ে পড়ে তাহলে ক্ষমতা থাকলে মাটির কোন সুড়ঙ্গ পথ অনুসন্ধান কর অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে দাও; অতঃপর তাদের কাছে কোন নিদর্শন নিয়ে এসো, আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে হিদায়াতের উপর সমবেত করতেন। সুতরাং তুমি অবুঝদের মত হয়োনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যদি তাদের বিমুখতা আপনার পক্ষে কষ্টকর হয়, তবে আপনি যদি ভূতলে কোন সুড়ঙ্গ অথবা আকাশে কোন সিড়ি অনুসন্ধান করতে সমর্থ হন, অতঃপর তাদের কাছে কোন একটি মোজেযা আনতে পারেন, তবে নিয়ে আসুন। আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সরল পথে সমবেত করতে পারতেন। অতএব, আপনি নির্বোধদের অন্তর্ভুক্ত হবেন না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যদি তাদের মুখ ফিরিয়ে নেয়া আপনার নিকট কষ্টকর হয় তাহলে যদি আপনার জন্য সম্ভবপর হয়, তবে ভূ-গর্ভে কোন সুড়ঙ্গ তালাশ করুন কিংবা আসমানে কোন সিড়ি; অতঃপর তাদের জন্য নিদর্শন নিয়ে আসুন! এবং আল্লাহ্ ইচ্ছা করলে তাদেরকে হিদায়তের উপর একত্রিত করতেন । সুতরাং, হে শ্রোতা! তুমি কখনো মূর্খ হয়ো না!
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And if their evasion is difficult for you, then if you are able to seek a tunnel into the earth or a stairway into the sky to bring them a sign, [then do so]. But if Allāh had willed, He would have united them upon guidance. So never be of the ignorant.
Saheeh International