শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৪১
সূরা আল-আন'আম, আয়াত ৪১ (৬:৪১) - শব্দে শব্দে অর্থ
بَلْ إِيَّاهُ تَدْعُونَ فَيَكْشِفُ مَا تَدْعُونَ إِلَيْهِ إِن شَآءَ وَتَنسَوْنَ مَا تُشْرِكُونَ
শব্দে শব্দে অর্থ
- بَلْ(না) বরংNay
- إِيَّاهُশুধু তাঁকেইHim Alone
- تَدْعُونَডাকো তোমরাyou call
- فَيَكْشِفُঅতঃপর তিনি দূর করেনand He would remove
- مَاযে জন্যwhat
- تَدْعُونَতোমরা ডাকো (দু'আ করো)you call
- إِلَيْهِকাছে তাঁরupon Him
- إِنযদিif
- شَآءَতিনি ইচ্ছে করেনHe wills
- وَتَنسَوْنَএবং (তখন) তোমরা ভুলে যাওand you will forget
- مَاযাকেwhat
- تُشْرِكُونَতোমরা শিরক করে থাকোyou associate (with Him)
অনুবাদ
বরং তাঁকেই তোমরা ডাকতে থাকবে। অতএব যে বিপদের জন্য তোমরা তাঁকে ডাকছো, ইচ্ছা করলে তিনি তা তোমাদের থেকে দূর করে দিবেন, আর যাদেরকে তোমরা অংশী করেছিলে তাদের কথা ভুলে যাবে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
বরং তোমরা তো তাঁকেই ডাকবে। অতঃপর যে বিপদের জন্যে তাঁকে ডাকবে, তিনি ইচ্ছা করলে তা দুরও করে দেন। যাদেরকে অংশীদার করছ, তখন তাদেরকে ভুলে যাবে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
বরং (তোমরা) তাকেই ডাকবে। সুতরাং তিনি ইচ্ছা করলে যে কারণে তোমরা তাকে ডাকছো তা দূর করবেন এবং শরীকদের ভুলে যাবে ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
No, it is Him [alone] you would invoke, and He would remove that for which you invoked Him if He willed, and you would forget what you associate [with Him].
Saheeh International