শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৪৩

সূরা আল-আন'আম, আয়াত ৪৩ (৬:৪৩) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩২

فَلَوْلَآ إِذْ جَآءَهُم بَأْسُنَا تَضَرَّعُوا۟ وَلَـٰكِن قَسَتْ قُلُوبُهُمْ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ مَا كَانُوا۟ يَعْمَلُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

সুতরাং তাদের প্রতি যখন আমার শাস্তি এসে পৌঁছল তখন তারা কেন নম্রতা ও বিনয় প্রকাশ করলনা? বরং তাদের অন্তর আরও কঠিন হয়ে পড়ল, আর শাইতান তাদের কাজকে তাদের চোখের সামনে সুশোভিত করে দেখাল।

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

অতঃপর তাদের কাছে যখন আমার আযাব আসল, তখন কেন কাকুতি-মিনতি করল না ? বস্তুতঃ তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখাল, যে কাজ তারা করছিল।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

সুতরাং কেন (এমন) হলো না যে, যখন তাদের উপর আমার শাস্তি এলো, তখন যদি অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করতো! কিন্তু তাদের অন্তর তো কঠিন হয়ে গেছে; এবং শয়তান তাদের পর্যায়ক্রমকে তাদের দৃষ্টিতে ভাল করে দেখিয়েছে ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Then why, when Our punishment came to them, did they not humble themselves? But their hearts became hardened, and Satan made attractive to them that which they were doing.

Saheeh International