শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৪৬

সূরা আল-আন'আম, আয়াত ৪৬ (৬:৪৬) - শব্দে শব্দে অর্থ

মাক্কী সূরা · পারা ৭ · পৃষ্ঠা ১৩৩

قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَـٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ۗ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ

শব্দে শব্দে অর্থ

অনুবাদ

তুমি জিজ্ঞেস করঃ আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং তোমাদের মনের কপাটে তালা লাগিয়ে মোহর এটে দেন তাহলে এই শক্তি তোমাদেরকে আবার দান করতে পারে এমন কোন সত্তা আল্লাহ ব্যতীত আছে কি? লক্ষ্য করতো! আমি আমার নিদর্শনসমূহ ও দলীল প্রমাণাদী কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করছি। এর পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়!

তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান

আপনি বলুনঃ বল তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর এঁটে দেন, তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে, যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখ, আমি কিভাবে ঘুরিয়ে-ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি। তথাপি তারা বিমুখ হচ্ছে।

মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান

আপনি বলুন, ‘আচ্ছা বলোতো, ‘যদি আল্লাহ্‌ তোমাদের কান ও চোখ কেড়ে নেন এবং তোমাদের অন্তরগুলোর উপর মোহর করে দেন, তবে আল্লাহ্‌ ব্যতীত কোন খোদা আছে, যে তোমাদের এসব বস্তু এনে দেবে?’ দেখো, কী কী রূপে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি । অতঃপর তারা মুখ ফিরিয়ে নেয় ।

কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান

Say, "Have you considered: if Allāh should take away your hearing and your sight and set a seal upon your hearts, which deity other than Allāh could bring them [back] to you?" Look how We diversify the verses; then they [still] turn away.

Saheeh International