শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৫৪
সূরা আল-আন'আম, আয়াত ৫৪ (৬:৫৪) - শব্দে শব্দে অর্থ
وَإِذَا جَآءَكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِـَٔايَـٰتِنَا فَقُلْ سَلَـٰمٌ عَلَيْكُمْ ۖ كَتَبَ رَبُّكُمْ عَلَىٰ نَفْسِهِ ٱلرَّحْمَةَ ۖ أَنَّهُۥ مَنْ عَمِلَ مِنكُمْ سُوٓءًۢا بِجَهَـٰلَةٍ ثُمَّ تَابَ مِنۢ بَعْدِهِۦ وَأَصْلَحَ فَأَنَّهُۥ غَفُورٌ رَّحِيمٌ
শব্দে শব্দে অর্থ
- وَإِذَاএবং যখনAnd when
- جَآءَكَতোমার কাছে আসেcome to you
- ٱلَّذِينَ(তারা) যারাthose who
- يُؤْمِنُونَঈমান এনেছেbelieve
- بِـَٔايَـٰتِنَاউপর নিদর্শনগুলোর আমাদেরin Our Verses
- فَقُلْতখন বলোthen say
- سَلَـٰمٌশান্তি (বর্ষিত হোক)Peace
- عَلَيْكُمْ ۖউপর তোমাদের(be) upon you
- كَتَبَনির্ধারিত করে নিয়েছেন(Has) Prescribed
- رَبُّكُمْরব তোমাদেরyour Lord
- عَلَىٰউপরupon
- نَفْسِهِনিজের তাঁরHimself
- ٱلرَّحْمَةَ ۖদয়া করাthe Mercy
- أَنَّهُۥএমন যে তাthat he
- مَنْকেউwho
- عَمِلَকাজ করে বসেdoes
- مِنكُمْমধ্য থেকে তোমাদেরamong you
- سُوٓءًۢاমন্দevil
- بِجَهَـٰلَةٍۢকারণে অজ্ঞতারin ignorance
- ثُمَّএরপরthen
- تَابَতওবা করেrepents
- مِنۢথেকেfrom
- بَعْدِهِۦতারপরafter it
- وَأَصْلَحَও সংশোধিত হয়and reforms
- فَأَنَّهُۥতবে বাস্তবিকই তিনিthen, indeed He
- غَفُورٌۭক্ষমাশীল(is) Oft-Forgiving
- رَّحِيمٌۭপরম দয়ালুMost Merciful
অনুবাদ
আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলঃ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের রাব্ব নিজের উপর দয়া ও অনুগ্রহ করার নীতি বাধ্যতামূলক করে নিয়েছেন। তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা ও মূর্খতাবশতঃ কোন খারাপ কাজ করে, অতঃপর সে যদি তাওবাহ করে এবং নিজেকে সংশোধন করে তাহলে জানবে যে, তিনি হচ্ছেন ক্ষমাপরায়ণ, করুণাময়।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহে বিশ্বাস করে, তখন আপনি বলে দিনঃ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের পালনকর্তা রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে, তোমাদের মধ্যে যে কেউ অজ্ঞতাবশতঃ কোন মন্দ কাজ করে, অনন্তর এরপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল, করুণাময়।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং যখন আপনার নিকট তারা উপস্থিত হবে, যারা আমার নিদর্শনসমূহের উপর বিশ্বাস স্থাপন করে, তখন তাদেরকে আপনি বলুন, ‘তোমাদের উপর শাস্তি! তোমাদের প্রতিপালক নিজ করুণার দায়িত্বে রহমত অবতীর্ণ করে যে, তোমাদের মধ্যে যে কেউ মূর্খতাবশতঃ কোন মন্দকাজ করে বসে, অতঃপর এর পরে তাওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে নিঃসন্দেহে আল্লাহ্ ক্ষমাশীল, দয়ালু’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when those come to you who believe in Our verses, say, "Peace be upon you. Your Lord has decreed upon Himself mercy: that any of you who does wrong out of ignorance and then repents after that and corrects himself - indeed, He is Forgiving and Merciful."
Saheeh International