শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৫৬
সূরা আল-আন'আম, আয়াত ৫৬ (৬:৫৬) - শব্দে শব্দে অর্থ
قُلْ إِنِّى نُهِيتُ أَنْ أَعْبُدَ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ ۚ قُل لَّآ أَتَّبِعُ أَهْوَآءَكُمْ ۙ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَآ أَنَا۠ مِنَ ٱلْمُهْتَدِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- إِنِّىনিশ্চয়ই আমাকেIndeed I
- نُهِيتُআমাকে নিষেধ করা হয়েছে[I] am forbidden
- أَنْযেthat
- أَعْبُدَ(যেন না) আমি ইবাদাত করিI worship
- ٱلَّذِينَ(তাদেরকে) যাদেরthose whom
- تَدْعُونَতোমরা ডাকোyou call
- مِنদিয়েfrom
- دُونِবাদbesides
- ٱللَّهِ ۚআল্লাহAllah
- قُلবলোSay
- لَّآনাNot
- أَتَّبِعُঅনুসরণ করি আমিI follow
- أَهْوَآءَكُمْ ۙখেয়ালখুশির তোমাদেরyour (vain) desires
- قَدْনিশ্চয়ইcertainly
- ضَلَلْتُআমি পথভ্রষ্ট হবোI would go astray
- إِذًۭاতাহলেthen
- وَمَآএবং না (হবো)and not
- أَنَا۠আমিI (would be)
- مِنَঅন্তর্ভুক্তfrom
- ٱلْمُهْتَدِينَসঠিক পথপ্রাপ্তদেরthe guided-ones
অনুবাদ
তুমি কাফিরদেরকে বলে দাওঃ তোমরা আল্লাহকে ছেড়ে যার ইবাদাত কর, আমাকে তার ইবাদাত করতে নিষেধ করা হয়েছে। বলঃ আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করবনা, তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং আমি আর পথ প্রাপ্তদের মধ্যে শামিল থাকবনা।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলে দিনঃ আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত কর। আপনি বলে দিনঃ আমি তোমাদের খুশীমত চলবো না। কেননা, তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘আমাকে নিষেধ করা হয়েছে ঐ সবের ইবাদত করতে, যাদের তোমরা আল্লাহ ব্যতীত উপাসনা করো’। আপনি বলুন, ‘আমি তোমাদের কু-প্রবৃত্তির অনুসরণ করি না; এমন হলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো এবং সঠিক পথের উপর থাকবো না ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Indeed, I have been forbidden to worship those you invoke besides Allāh." Say, "I will not follow your desires, for I would then have gone astray, and I would not be of the [rightly] guided."
Saheeh International