শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৫৭
সূরা আল-আন'আম, আয়াত ৫৭ (৬:৫৭) - শব্দে শব্দে অর্থ
قُلْ إِنِّى عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّى وَكَذَّبْتُم بِهِۦ ۚ مَا عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦٓ ۚ إِنِ ٱلْحُكْمُ إِلَّا لِلَّهِ ۖ يَقُصُّ ٱلْحَقَّ ۖ وَهُوَ خَيْرُ ٱلْفَـٰصِلِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلْবলোSay
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed, I (am)
- عَلَىٰউপরon
- بَيِّنَةٍۢস্পষ্ট প্রমাণের (প্রতিষ্ঠিত)clear proof
- مِّنপক্ষ হতেfrom
- رَّبِّىআমার রবেরmy Lord
- وَكَذَّبْتُمঅথচ মিথ্যারোপ করছো তোমরাwhile you deny
- بِهِۦ ۚপ্রতি তাঁর[with] it
- مَاনেইNot
- عِندِىকাছে আমারI have
- مَاযাwhat
- تَسْتَعْجِلُونَতোমরা শীঘ্র চাচ্ছোyou seek to hasten
- بِهِۦٓ ۚবিষয় সেof it
- إِنِনেইNot
- ٱلْحُكْمُনির্দেশ দেয়ার ক্ষমতা(is) the decision
- إِلَّاছাড়্except
- لِلَّهِ ۖআল্লাহfor Allah
- يَقُصُّতিনি বর্ণনা করেনHe relates
- ٱلْحَقَّ ۖসত্যকেthe truth
- وَهُوَএবং তিনিইand He
- خَيْرُউত্তম(is the) best
- ٱلْفَـٰصِلِينَমীমাংসাকারী(of) the Deciders
অনুবাদ
তুমি বলঃ আমি আমার রবের প্রদত্ত একটি সুস্পষ্ট উজ্জ্বল যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা সেই দলীলকে মিথ্যারোপ করছো। যে বিষয়টি তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও তার এখতিয়ার আমার হাতে নেই। হুকুমের মালিক আল্লাহ ছাড়া আর কেহ নয়, তিনি সত্য ও বাস্তবানুগ কথা বর্ণনা করেন, তিনিই হচ্ছেন সর্বোত্তম ফাইসালাকারী।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলে দিনঃ আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বস্তু শীঘ্র দাবী করছ, তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারো নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনিই শ্রেষ্ঠতম মীমাংসাকারী।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘আমি তো আপন প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণের উপর রয়েছি এবং তোমরা সেটাকে মিথ্যা প্রতিপন্ন করছো । আমার নিকট নেই যা তোমরা শীঘ্রই চাচ্ছো । নির্দেশ নেই, কিন্তু আল্লাহ্র । তিনি সত্য বিবৃত করেন এবং তিনি সবচেয়ে উত্তম ফয়সালাকারী’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "Indeed, I am on clear evidence from my Lord, and you have denied it. I do not have that for which you are impatient. The decision is only for Allāh. He relates the truth, and He is the best of deciders."
Saheeh International