শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৫৮
সূরা আল-আন'আম, আয়াত ৫৮ (৬:৫৮) - শব্দে শব্দে অর্থ
قُل لَّوْ أَنَّ عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦ لَقُضِىَ ٱلْأَمْرُ بَيْنِى وَبَيْنَكُمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِٱلظَّـٰلِمِينَ
শব্দে শব্দে অর্থ
- قُلবলোSay
- لَّوْযদিIf
- أَنَّনিশ্চিত (থাকতো)that
- عِندِىকাছে আমার(were) with me
- مَاযাwhat
- تَسْتَعْجِلُونَতোমরা শীঘ্র চাচ্ছyou seek to hasten
- بِهِۦবিষয় সেof it
- لَقُضِىَঅবশ্যই মীমাংসা (তাহলে) হয়ে যেতোsurely would have been decided
- ٱلْأَمْرُব্যাপারটিরthe matter
- بَيْنِىমাঝে আমারbetween me
- وَبَيْنَكُمْ ۗও মাঝে তোমাদেরand between you
- وَٱللَّهُএবং আল্লাহইAnd Allah
- أَعْلَمُখুব অবগত(is) most knowing
- بِٱلظَّـٰلِمِينَসম্বন্ধে সীমালঙ্ঘনকারীদেরof the wrongdoers
অনুবাদ
তুমি বলঃ তোমরা যে বস্তুটি তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার এখতিয়ারভুক্ত থাকতো তাহলেতো আমার ও তোমাদের মধ্যে চূড়ান্ত ফাইসালা অনেক আগেই হয়ে যেত, যালিমদেরকে আল্লাহ খুব ভাল করেই জানেন।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
আপনি বলে দিনঃ যদি আমার কাছে তা থাকত, যা তোমরা শীঘ্র দাবী করছ, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
আপনি বলুন, ‘যদি আমার নিকট থাকতো ঐ বস্তু, যার জন্য তোমরা তাড়াহুড়া করছো, তবে আমার ও তোমাদের মধ্যেকার মতভেদের পরিসমাপ্তি ঘটতো এবং আল্লাহ্ ভালভাবে জানেন অত্যাচারীদেরকে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
Say, "If I had that for which you are impatient, the matter would have been decided between me and you, but Allāh is most knowing of the wrongdoers."
Saheeh International