শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৭৮
সূরা আল-আন'আম, আয়াত ৭৮ (৬:৭৮) - শব্দে শব্দে অর্থ
فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةً قَالَ هَـٰذَا رَبِّى هَـٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَـٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
শব্দে শব্দে অর্থ
- فَلَمَّاঅতঃপর যখনWhen
- رَءَاদেখলোhe saw
- ٱلشَّمْسَসূর্যকেthe sun
- بَازِغَةًۭউদীয়মান (উজ্জ্বল)rising
- قَالَসে বললোhe said
- هَـٰذَاএইThis (is)
- رَبِّىআমার রবmy Lord
- هَـٰذَآএইthis (is)
- أَكْبَرُ ۖসবচেয়ে বড়greater
- فَلَمَّآঅতঃপর যখনBut when
- أَفَلَتْতা অস্তমিত হলোit set
- قَالَবললো সেhe said
- يَـٰقَوْمِহে আমার জাতিO my people
- إِنِّىনিশ্চয়ই আমিIndeed, I am
- بَرِىٓءٌۭসম্পর্কহীনfree
- مِّمَّا(তা) হতে নাof what
- تُشْرِكُونَতোমরা শিরক করছোyou associate (with Allah)
অনুবাদ
অতঃপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেল তখন সে বললঃ এটিই আমার রাব্ব! এটি বৃহত্তর। অতঃপর যখন ওটা ডুবে গেল তখন বললঃ হে আমার সম্প্রদায়! তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোন সম্পর্ক নেই, আমি মুক্ত।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
অতঃপর যখন সূর্যকে চকচক করতে দেখল, বললঃ এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অতপর যখন তা ডুবে গেল, তখন বলল হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরীক কর, আমি ওসব থেকে মুক্ত।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
অতঃপর যখন সূর্যকে ঝিলিমিলি করতে দেখলেন তখন বললেন, ‘এটাকে কি আমার প্রতিপালক বলছো? এটাতো সেগুলো অপেক্ষা বড়’। অতঃপর যখন সেটা অস্তমিত হলো, তখন বললেন, ‘হে আমার সম্প্রদায় । আমি অসন্তুষ্ট ঐ সব বস্তুর প্রতি, যেগুলোকে তোমরা শরীক স্থির করছো ।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And when he saw the sun rising, he said, "This is my lord; this is greater." But when it set, he said, "O my people, indeed I am free from what you associate with Allāh.
Saheeh International