শব্দে শব্দে কুরআন › সূরা আল-আন'আম › আয়াত ৯৩
সূরা আল-আন'আম, আয়াত ৯৩ (৬:৯৩) - শব্দে শব্দে অর্থ
وَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوْ قَالَ أُوحِىَ إِلَىَّ وَلَمْ يُوحَ إِلَيْهِ شَىْءٌ وَمَن قَالَ سَأُنزِلُ مِثْلَ مَآ أَنزَلَ ٱللَّهُ ۗ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّـٰلِمُونَ فِى غَمَرَٰتِ ٱلْمَوْتِ وَٱلْمَلَـٰٓئِكَةُ بَاسِطُوٓا۟ أَيْدِيهِمْ أَخْرِجُوٓا۟ أَنفُسَكُمُ ۖ ٱلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ ٱلْهُونِ بِمَا كُنتُمْ تَقُولُونَ عَلَى ٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ وَكُنتُمْ عَنْ ءَايَـٰتِهِۦ تَسْتَكْبِرُونَ
শব্দে শব্দে অর্থ
- وَمَنْএবং কে (হবে)And who
- أَظْلَمُবড় সীমালঙ্ঘনকারী(is) more unjust
- مِمَّنِ(তার) চেয়ে যেthan (one) who
- ٱفْتَرَىٰরচনা করেinvents
- عَلَىউপরabout
- ٱللَّهِআল্লাহ্রAllah
- كَذِبًاমিথ্যাa lie
- أَوْবাor
- قَالَবলেsaid
- أُوحِىَওহী করা হয়েছেIt has been inspired
- إِلَىَّআমার প্রতিto me
- وَلَمْঅথচ নিwhile not
- يُوحَওহী করা হয়it was inspired
- إِلَيْهِপ্রতি তারto him
- شَىْءٌۭকিছুইanything
- وَمَنএবং যেand (one) who
- قَالَবলেsaid
- سَأُنزِلُঅবতীর্ণ করবো আমিওI will reveal
- مِثْلَঅনুরূপlike
- مَآযাwhat
- أَنزَلَঅবতীর্ণ করেছেন(has been) revealed
- ٱللَّهُ ۗআল্লাহ্(by) Allah
- وَلَوْএবং (হায়) যদিAnd if
- تَرَىٰٓতুমি দেখতেyou (could) see
- إِذِযখন (থাকবে)when
- ٱلظَّـٰلِمُونَসীমালঙ্ঘনকারীরাthe wrongdoers
- فِىমধ্যে(are) in
- غَمَرَٰتِযন্ত্রণারagonies
- ٱلْمَوْتِমৃত্যুর(of) [the] death
- وَٱلْمَلَـٰٓئِكَةُএবং ফেরেশতাগণwhile the Angels
- بَاسِطُوٓا۟প্রসারিত করে(are) stretching out
- أَيْدِيهِمْতাদের হাতগুলো (এবং বলবে)their hands (saying)
- أَخْرِجُوٓا۟তোমরা বের করোDischarge
- أَنفُسَكُمُ ۖতোমাদের প্রাণগুলোyour souls
- ٱلْيَوْمَআজToday
- تُجْزَوْنَতোমাদের পুরস্কার দেওয়া হবেyou will be recompensed
- عَذَابَশাস্তি(with) punishment
- ٱلْهُونِঅপমানকরhumiliating
- بِمَاএ কারণে যাbecause
- كُنتُمْতোমরা ছিলেyou used to
- تَقُولُونَতোমরা বলে এসেছোsay
- عَلَىউপরagainst
- ٱللَّهِআল্লাহ্রAllah
- غَيْرَনয়other than
- ٱلْحَقِّন্যায়the truth
- وَكُنتُمْএবং তোমরা ছিলেand you were
- عَنْহতেtowards
- ءَايَـٰتِهِۦনিদর্শনাদি তাঁরHis Verses
- تَسْتَكْبِرُونَঅহংকার করতেbeing arrogant
অনুবাদ
আর ঐ ব্যক্তি অপেক্ষা অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে? অথবা এরূপ বলেঃ আমার উপর অহী নাযিল করা হয়েছে, অথচ তার উপর প্রকৃত পক্ষে কোন অহী নাযিল করা হয়নি এবং যে ব্যক্তি এও বলেঃ যেরূপ কালাম আল্লাহ নাযিল করেছেন, তদ্রুপ আমিও আনয়ন করছি। আর তুমি যদি দেখতে পেতে (ঐ সময়ের অবস্থা) যে সময় যালিমরা হবে মৃত্যু সংকটে (পরিবেষ্টিত); আর মালাইকা/ফেরেশতারা হাত বাড়িয়ে বলবেঃ নিজেদের প্রাণগুলি বের কর, আজ তোমাদেরকে সেই সব অপরাধের শাস্তি হিসাবে লাঞ্ছনাদায়ক শাস্তি দেয়া হবে যা তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণ প্রলাপ বকেছিলে এবং তাঁর আয়াতসমূহ কবূল করা হতে অহংকার করেছিলে।
তাফসীর ইবনে কাসীর - শাইখ মুজিবুর রহমান
ঐ ব্যক্তির চাইতে বড় জালেম কে হবে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলেঃ আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। অথচ তার প্রতি কোন ওহী আসেনি এবং যে দাবী করে যে, আমিও নাযিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাযিল করেছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে, বের কর স্বীয় আত্মা! অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। কারণ, তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তাঁর আয়াত সমূহ থেকে অহংকার করতে।
মা‘আরেফুল কোরআন - মাওলানা মুহিউদ্দীন খান
এবং তার চেয়ে বড় যালিম কে, যে আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনা করে? অথবা বলে, ‘আমার প্রতি ওহী হয়েছে’; অথচ তার প্রতি কোন ওহী হয় নি; এবং যে বলে, ‘এখনই আমি অবতীর্ন করছি তেমনি, যেমন আল্লাহ্ অবতীর্ণ করেছেন;’ এবং কখনো আপনি দেখতে পাবেন, যখন যালিম মৃত্যু যন্ত্রণা ভুগতে থাকে এবং ফিরিশ্তাগণ হাত বিস্তার করে রয়েছেন ‘বের করো নিজেদের প্রাণসমূহ আজ তোমাদেরকে লাঞ্ছনার শাস্তি দেওয়া হবে এর পরিণামস্বরূপ যে, আল্লাহ্র উপর মিথ্যারোপ করছিলে এবং তার আয়াতগুলো থেকে অহংকার করতে’।
কানযুল ঈমান - আ‘লা হযরত ইমাম আহমদ রেজা খান
And who is more unjust than one who invents a lie about Allāh or says, "It has been inspired to me," while nothing has been inspired to him, and one who says, "I will reveal [something] like what Allāh revealed." And if you could but see when the wrongdoers are in the overwhelming pangs of death while the angels extend their hands, [saying], "Discharge your souls! Today you will be awarded the punishment of [extreme] humiliation for what you used to say against Allāh other than the truth and [that] you were, toward His verses, being arrogant."
Saheeh International